যে মুখগুলো হারিয়ে গিয়েছিলো __আজ সব স্বচ্ছ আয়নায় ভাসছে
কী সুন্দর থই থই করছে মানুষগুলো__বালুয়ার বিলের মধ্য বরাবর।
আমি ক্রমশ ক্রমাগত একা হতে থাকি__
কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টারে দাঁড়ানো অগ্রজগণ এক এক করে মিলিয়ে যেতে থাকে
পিছন ফিরে দেখি অজস্র কচি কচি মুখ ; পোনা মাছ ; ভ্রুণ।
মাটির সুুড়ঙ্গে যেতে যেতে দেখতে থাকি কী সুন্দর ফুলবতী রাত, বকুল ফুলের ঘ্রাণ
পূর্বপুরুষের অজস্র মুখ__কদমের ফুলের মতোন খোসা খোসা মুখ, কাশফুলের শুভ্রতা
সেইসব পুরুষের প্রেম ঘাম শ্রমের ফসল ব্যাবিলন, হরপ্পা আর মহেঞ্জোদারো___
সেই পুরুষের ঘরগিরস্তি মিশে গেছে মাটির গহীনে, তাদের বোধের সুবাস লেগে আছে
হাসনাহেনায়, হলুদ গাঁদায়__গোলাপের পাঁপড়ির ভেতর।
যে মুখগুলো হারিয়ে গিয়েছিলো __আজ সব স্বচ্ছ আয়নায় ভাসছে
কী সুন্দর থই থই করছে মানুষগুলো__বালুয়ার বিলের মধ্য বরাবর।
কুজনের প্রজননে জন্মেছিলে যে সন্তান __তা মাটিকেও আজ দুষিত করছে
দুষিত মাটির বৃক্ষ আজ জন্মায় গন্ধমফল __হাওয়ারা অনায়াসে খায়
আদমগণের টুটিতে আটকা পড়ে আজ ___এ কী হাল হয়েছে
বাংলাদেশের ! এখানে কোনো সৎ সন্তান নেই !! সবাই ঘুষ খায় __ভাউচার বানায় ?
এই সব দেখে দেখে আমার চোখ যখন তাতিয়ে আসে __আমি চোখ বুজে তাকাই
পূর্বপুরুষের বসত ভিটায় __দেখি অজস্র মুখ থই থই করছে __কিছু দুষ্ট মুখ আর্তনাদে
কাঁদছে___...
২২.০৫.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



