চারপাশে এত ধুমধাম__পত্রিকার পাতাভরা সুখবর
অথচ বুকের গহীনে খালি খালি লাগে !
কার জানি আসার কথা ছিলো ?
কে যেন আসিতে চেয়ে আসেনি ?
কে যেন দিতে চেয়েছিলো ভোরের শিশিরের দুফোঁটা জল ?
কাকে যেন আমিও কথা দিয়েছিলাম ?
আজ কিছু পড়ে না
যন্ত্রযুগের ধকলে বিকল হয়ে গেছে আমার চেতনা
চারপাশে দুষিত ডিম, পচা আলু, বিষাক্ত মাছ, দুষ্ট প্রজননে
নির্মিত মানুষের মিছিল।
চারপাশে স্বার্থের স্পর্শ।
চারপাশে এত ধুমধাম__অথচ খালি খালি লাগে
মানুষগুলোকে ঠিক অবিকল বানরের মতোন মনে হয়
না বানরগুলোয় মানুষ হয়ে গেলো প্রযুক্তিগত শিক্ষায় ?
০২.০৮.২০১৫
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



