সত্তার সুবাসটুকু নিয়ে বর্ষার রাত্রি জাগি
পুরুষত্বের নানাবিধ ভাবনাগুলো ঘুরপাক খায় মাথার নিউরনে
ফেলে আসা দূর অতীতের সেই কবেকার বালিকা এক ; তিন সন্তানের জননী অাজ
মধ্যরাতের বাতাসে নিয়ে ভেসে আসে সাদা বলাকার পাখনায়।
আমি কবেই ভুলে গেছি__ফেলে আসা দূর অতীতের ছাপ ছাপ চিত্রাবলি
আমি কবেই ভুলে গেছি __রেলের ধার ধরে হেঁটে যাওয়া গোলাপের গল্প
বর্ষার মধ্যরাতের এসে কেনো আলগোছে এসে বিহবল করে হৃদয়ের নদী।
রক্তের স্রোতে ভাসে স্বচ্ছ কাঁচের ভেতরে রঙিন মাছের বিচরণ
নিজকে অনায়াসে বিলাতে ইচ্ছে করে__ঝিলমিল নক্ষত্রের গুহায় __
প্রার্থনার মতোন নিজকে সমর্পণ করতে ইচ্ছে করে আজ __
নন্দিনী নারীর কোলে মাথা ঠুকে মরতে ইচ্ছে করে।
হে আবহমান শশ্রূষাময়ী নারী __এসো পুরুষত্বের সবটুকুু সুবাসে ঢেলে দেবো
তোমার আহবানে __মধ্যরাত্রির বর্ষার বানে এসো আমার সবটুকু মূলধন তোমাকে
দিয়ে বড় নিঃস্ব হবো।
০৩.০৮.২০১৫
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


