somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আব্বুর কাছ থেকে সাইকেল উপহার।।

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় টা ছিল ২০০১ আমার দুরন্ত শৈশব জীবনের একটা অন্যতম সেরা বছর । তখন আমরা কুষ্টিয়া তে থাকতাম। সবে মাত্র কুষ্টিয়া জিলা স্কুলে ভর্তি হলাম। খুবই নাম করা স্কুল দেখেই ভর্তি হতে পেরে আনন্দে মনতো সপ্তম আসমানে ।

কুষ্টিয়া জিলা স্কুলে খুব বড় একটা সাইকেল স্ট্যান্ড আছে, যারা পড়ে তারা জানে , ঐইখানে সকল স্টুডেন্টরা তাদের সাইকেল রাখতো । আমি সবে নতুন স্কুলে, অন্যদের সাইকেল দেখে আমার খুব আগ্রহ জন্মাল সাইকেলের প্রতি।

আর তাছাড়া আমার বয়সের প্রায় সকলেরই সাইকেল ছিল। যেহেতু কুষ্টিয়া একটা মফঃস্বল শহর সাইকেল নামক যানবাহন ওই খানে তখন প্রচণ্ড পপুলার ছিল। বিশেষ করে রেসিং সাইকেল গুলা চরম জনপ্রিয় ছিল।

আমার সহপাঠীদের সাইকেল নিয়ে তিড়িং বিরিং করে রাস্তাই চলাচল দেখে মাথাটাই নষ্ট হয়ে যাচ্ছিল । তাই মনে মনে সিধান্ত নিলাম আব্বু কে এইবার বলবোই আমাকে একটা সাইকেল কিনে দিতে।।

এমনিতে আমি কিছুই চাইনা । মধ্যবিত্ত ঘরের সুবদ বালক। ছোট বেলা থেকেই আব্বুর কাছে কিছু চাইতে গেলে আগে আম্মু কে বলতাম। কারন আম্মু কে সবসময় নিজের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম মনে হত ।। যাই হোক আম্মু কে যেয়ে বললাম আমার সাইকেলের আবদার । আম্মু প্রথম বাহানা দেখাল যে তুমি বড় সাইকেল চালাতে পারবেনা, কথাই দুরঘটনা হবে।

কিন্তু আমি আম্মু কে বললাম যে আম্মু আমার সহপাঠীরাতো চালাচ্ছে। ওদের বাবা মা তো কিনে দিছে।। বহু কষ্টে আম্মুকে মানালাম।

তারপর আম্মু আব্বু কে আমার সাইকেলের কথা বলল, প্রথম আব্বু কিছুটা রাগ করলেন। পরে এক মহা শর্ত জুড়ে দিলেন। বার্ষিক পরীক্ষাতে ১ থেকে ১০ এর মধ্যে থাকতে হবে। এইখানে বলে রাখা ভাল ছোটবেলা থেকে পড়াশোনা বড়ই কষ্ট লাগতো। আমার আব্বু আম্মু ধরে রাখছিলেন যে তাদের ছেলে কখনও ১ থেকে ১০ এর মধ্যে আসছেনা ।

আব্বুর এই শর্ত আমাকে সত্যি খুব ঝামেলাই ফেলে দিল । একবার ভাবছি ধুর লাগবেনা সাইকেল , কিন্তু স্কুলে অন্নদের কাছে সাইকেল দেখে মাথা ঠিক থাকতো না।

মিশনে নেমেই পরলাম, চিন্তা করলাম সাইকেল আমি নিয়েই ছাড়বো আব্বুর কাছ থেকে। খুব ভাল করে পরলাম । বার্ষিক পরীক্ষা হল, ভালই পরীক্ষা দিলাম। তবে আত্মবিশ্বাস পাচ্ছিলাম না।

এইভাবে এক মাস পর, ২২শে ডিসেম্বর ২০০১ ফলাফল দিল। আমার নাম ধরে যখন ডাক দিল ক্লাস টিচার , গেলাম রেজালট নিতে গেলাম, আজগর স্যার বলল ফয়সাল তুমি ৫ম হয়েছো।। বিশ্বাসই হচ্ছিল না।। খুশিতে কেদে দিয়ে ছিলাম। তখন আর সাইকেল এর কথা মাথাই ছিল না।

বাসাই গিয়ে আম্মু কে ফলাফল দেখালাম, আম্মু ও ভাবতে পারেনি এমন কিছু হবে। পরে আব্বু কে ফোনে জানানো হল। আব্বু ছিল ঢাকাতে। আব্বু শুনে খুব খুশি হল। আব্বু বলল তোমার সাইকেল আমি কিনে দিবই, যেমন সাইকেল চাও আমি দিব।

২৬শে ডিসেম্বর সেই মুহূর্ত চলে এল ,ঐ দিন আবার আমার জন্মদিন , আব্বুর সাথে গেলাম কুষ্টিয়ার সবচেয়ে বড় সাইকেল স্টোরে রাজু সাইকেল স্টোরে , অনেক দেখে শুনে একটি রেসিং সাইকেল পছন্দ হল নেভি ব্লু রঙ, সাইকেলের নামটা অদ্ভুতই ছিল "টাইটানিক "।
একটা বিখ্যাত জাহাজ ও সিনেমার নাম। যাইহোক সাইকেল টা আমার খুব পছন্দ হল।। কিনে দিল আব্বু, একটা হর্ন ও লাগালাম।।


নিজের একটা বড় স্বপ্ন পূরনের দিন ছিল।। এখন ও দিনটার কথা মনে পরে খুব.।


২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×