somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা সবাই পন্ডিত

১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডাটাবেজ ক্লাসে বিলম্বে প্রবেশ করিয়া প্রজেক্টরে কিম্ভূতকিমাকার একখানা ছবি লটকানো দেখিয়া কিঞ্চিত আউলায়া গেলাম। উহার পাঠোদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে নিজের মাথাটা প্রথমে সোজা এবং পরে যথাক্রমে ডানে ও বামে যথাসম্ভব কাত করিয়া বুঝিতে চাইলাম উহা আসলে কি বস্তু। পাঠোদ্ধার প্রচেষ্টায় ব্যর্থ হইয়া স্যারের কথায় মনোনিবেশ করিলাম। হয়ত কোন ক্লু থাকিলেও থাকিতে পারে। কবি বলেছেন, যেখানে দেখিবে ছাই…….যাউগ্গা, স্যার বাংলা ভাষায় পাঠদান করা সত্যেও গোটা ব্যাপারটা দুর্বোধ্য ঠেকিল। যা দুয়েকটা শব্দ কর্ণকুহরে পৌছিল নিজের এ যাবতকালের অর্জিত ডাটাবেজ সম্পর্কিত সমুদয় জ্ঞান একত্রিত করিয়াও ঐ ধরনের কিছু কোনকালে শুনিয়াছিলাম বলিয়া ইয়াদ হইল না। ইতিমধ্যে পার্শ্ববর্তী দুই জ্ঞানী সহপাঠী নিজেদের মধ্যে ঐ ছবি (পরে শুনিয়াছি উহা নাকি একরকম ডাটাবেজ অ্যালগরিদম) লইয়া জ্ঞানগর্ভ আলোচনা শুরু করায় উহারাই পারিবে এই অধমকে এই অমানিশার অন্ধকার হইতে উদ্ধার করিতে এরূপ সাব্যস্ত করিয়া উহাদিগের আলোচনায় কর্ণপাত করিলাম এবং বুঝিলাম বাংলায় বলিলেও সবসময় সব বোঝা যায় না

ক্লাসের সকলে গভীর মনোযোগ দিয়া স্যারের কথা শুনিতেছে, মাঝে মাঝে কেউ কেউ দুর্বোধ্য শব্দ সহযোগে প্রশ্ন করিতেছে এরূপ বৈরী পরিবেশে বড় অসহায় বোধ হইল। ক্লাসের মধ্যে নিজেকে একমাত্র বকরীরূপে আবিষ্কার সুখকর কিছু নয়। অগত্যা হাল ছাড়িয়া স্যারের প্রতি গভীর মনোযোগপূর্ন দৃষ্টি নিবদ্ধ রাখিয়া আসন্ন বন্ধের দিনটা কিভাবে উদযাপন করা যায় তাহার পরিকল্পনায় ব্রতী হইলাম।

ক্লাস সমাপ্ত হইবার পর পেছনে বসা জনৈক বান্দা শুধাইল, ভাই কিছু বুঝছেন ? আয় ভাই বুকে আয় এরূপ ভাব লইয়া উহাকে বলিলাম, না। সেই বেচারা কহিল, যেমনে স্যারের দিকে তাকায়া ছিলেন আমি ভাবছি সব বুঝছেন। উহাকে বুঝাইলাম দেখ ভ্রাতঃ, ক্লাসে এত পন্ডিতের মধ্যে একা শুধু আমিই বুঝি নাই ইহা একটি ম্যাটার অব শর্মিন্দা, অতএব আমিও মনোযোগী ভাব ধারণ করিয়াছি।

অতঃপর উক্ত বেচারা ও আমি দ্বিপাক্ষিক ঐক্যমতে উপনীত হইয়া যাহারা বুঝিয়াছেন তাহাদের স্মরণাপন্ন হইলাম জ্ঞান আহরণ করার নিমিত্তে। কিন্ত অবাক হইয়া দেখিলাম উহারাও আসলে ব্যাপারটা বুঝেন নাই, বেহুদা ফাঁপড় নিয়াছেন। এরমধ্যে কেউ কেউ অবশ্য আমাদিগকে অবুঝ পাইয়া আগডুম বাগডুম বুঝানোরও অপচেষ্টা করিলেন। এমনকি যারা দুর্বোধ্য শব্দ সহযোগে প্রশ্ন ছুঁড়িয়াছিলেন তাহারাও উক্ত শব্দমালার মর্মার্থ বলিতে ব্যর্থ হইলেন। অবশেষে বলিলাম, ভাইজানরা, যদি নাই বুঝেন তাইলে বুঝছেন এমন ভাব নেন কেন? যদি ভাব না নিতেন তাইলে অন্তত স্যাররে আরেকবার সহজ কইরা বুঝায়া বলতে অনুরোধ করতাম, আমি তো ভাবছি ক্লাসে দেরীতে আসছি তাই বুঝতেছি না, তাই আওয়াজ করি নাই। এখন কে কারে বুঝাইবে, কেঊই তো কিছু বুঝে নাই। মনে মনে কহিলাম, এই জাতির বড় সমস্যা হইল, সবাই সবকিছু বেশি বোঝে, এমনকি না বুঝলেও বুইঝা উল্টায়া ফেলছি এমন ভাব করে। যাহা বুঝি নাই তাহা অকপটে স্বীকার করায় আমাদিগের বড়ই অনীহা।কবিগুরু বাঁচিয়া থাকিলে এই জাতিরে নিয়া নিশ্চিত আরেকটা কবিতা লিখতেন, আমরা সবাই পন্ডিত আমাদের এই পন্ডিতের রাজত্বে।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৬

লিখেছেন রাজীব নুর, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:১৪



আমাদের এলাকার এক কসাই একটা উট এনেছে।
উট নিয়ে তার লাফালাফির শেষ নেই। খলিল কসাইয়ের চেয়ে বেশি লাফালাফি করছে ইউটুবাররা। ইউটুবাররা নিজেদের সাংবাদিক ভাবতে শুরু করেছে। প্রচন্ড ছেচড়া... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

হঠাৎ কেন ঢাকায় র প্রধান?

লিখেছেন ...নিপুণ কথন..., ১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:২২


দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!

হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র‍্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব... ...বাকিটুকু পড়ুন

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

×