somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ জন্মদিন মামনি

১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার নিউমার্কেট এলাকাটা আমার কাছে ছোটবেলায় একটা গোলকধাঁধার মত লাগত। মায়ের সাথে যেতাম, খেলনার দোকান ছাড়া বিভিন্ন চেহারার সব দোকানই আমার কাছে একইরকম লাগত এবং মনে হত আমার মা না থাকলে এই বিশাল গোলকধাঁধায় আমার হারিয়ে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। নীলক্ষেত মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাসের বিকট হর্ণের শব্দে আরও শক্ত করে মায়ের হাত ধরতাম, পরম নির্ভরতার খোঁজে। জীবনে প্রথমবারের মত ক্লাসে গিয়ে যখন বুঝলাম এই ক্লাসরুমের সকল কর্মকান্ড আমাকে নিজ দায়িত্বে করতে হবে জীবনে প্রথমবারের মত নিজেকে একা মনে হয়েছিল।

এরপর অনেকদিন পার হয়ে গিয়েছে। আমি এখনও মায়ের সাথে নিউমার্কেট যাই, এলাকাটা চিনতে ইচ্ছা করে না। ছোটবেলার গোলকধাঁধা ভাবটা মনের ভেতর পুষতে ইচ্ছা করে। কিন্ত রাস্তা পার হওয়ার সময় এখন আর আমি মায়ের হাত ধরি না, উল্টা মা-ই আমার হাত ধরে। বড় হয়ে গেছি ভেবে আগে ভাল লাগত। কিন্ত এখন আর ভাল লাগে না। মনে হয় সময় থেমে নেই। নির্দয় নিষ্ঠুরভাবে বয়ে চলেছে। আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখি সেই ছোট্ট আমি এখন আর সেই রকম নাই, কত পরিবর্তিত। ভয়ে মায়ের দিকে আর তাকাই না। পরিবর্তনটা দেখতে ইচ্ছা করে না। মনের মাঝে কেন যেন অজানা আশঙ্কা তীক্ষ্ণ ছুরির মত বিঁধে। ছোটবেলায় যেমন মা না থাকলে ভয় লাগত এখনও মনে হয় কোন একদিন যদি এই মানুষটা আমার জীবন থেকে হারিয়ে যায় আমার কাছে হয়ত সমস্ত পৃথিবীটাই নিউমার্কেটে পরিণত হবে। আমি সেইদিনটাকে ভয় পাই, ভীষণভাবে।

মায়ের কাছে সন্তান যেমন কোনদিন বড় হয় না তেমন সন্তানের কাছেও মায়ের বয়স কোনদিন বাড়ে না।
শুভ জন্মদিন মামনি।
পৃথিবীর সব মা ভাল থাকুক, দীর্ঘজীবি হোক।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×