somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাংকারের ঈদের ছুটি

০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের সর্বাপেক্ষা হিট ব্যাংক বাংলাদেশ ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে, জনগণের জানমাল রক্ষার স্বার্থেই ঈদের আগে পর্যন্ত ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, ঈদের সময় লোকজন বাসে ট্রেনে লঞ্চে অতিরিক্ত যাত্রী হইয়া ভ্রমন করিয়া নানাবিধ দূর্ঘটনা ঘটায়। তাই ব্যাংকাররা যাতে ঈদে বাড়ি যেতে না পারে তথা অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমন করতে না পারে তাই ঈদের আগেরদিন পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। হাসতে হাসতে তিনি বলেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সুবিধার্থে ব্যাংক খোলা থাকবে ইহা একটি অত্যন্ত ফাও কথা। ঈদের দিন এবং পরদিন ব্যাংক বন্ধ থাকায় যদি তাহাদিগের কোন সমস্যা না হয় তাহলে ঈদের আগেরদিন ব্যাংক বন্ধ থাকিলেও তাহাদিগের চলিয়া যাইবে। আসল কথা হইল ব্যাংকাররা বন্ধ পাইলেই আমাদিগের শরীরের গিরায় গিরায় শিরায় শিরায় বিষের ব্যাথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। এসময় তিনি বাংলাদেশ ব্যাংকের ইতিপূর্বে বিভিন্ন সময়ে ব্যাংকারদের ছুটি-ছাটা খায়া দেয়ার গৌরবময় ঐতিহ্যের কথা উল্লেখ করে বলেন, প্রতিবারের ন্যায় এইবারও আমরা ব্যাংকারদের ঈদের ছুটির ফালুদা বানাইলাম, আলহামদুলিল্লাহ্। প্রধানমন্ত্রীর আগামী ৪ তারিখ সারাদেশে সরকারী ছুটি ঘোষণার কথা উল্লেখ করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাম প্রধানমন্ত্রী করিয়াছেন ছুটি দিয়াছেন হায়, তাই বলিয়া ব্যাংক বন্ধ রাখা কি বাংলাদেশ ব্যাংকের শোভা পায়? ব্যাংক খোলা থাকায় তাকেও আসতে হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাম ফরমান জারি করা, পালন করা তো আমার কাম না, আমি বাসায় থাকিব। অফিস করিবে ব্যাংকাররা।

এদিকে ঈদের আগেরদিন পর্যন্ত ব্যাংক খোলা রাখার ব্যাপারে একটি বেসরকারী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমাদের ব্যাংকে সবাই একটি পরিবারের ন্যায় কাজ করি। আর ঈদ মানেই পরিবারের সাথে আনন্দ উদযাপন করা। তাই পরিবারের সবাই যাতে একসাথে ঈদ উদযাপন করতে পারে তাই ঈদের আগেরদিন পর্যন্ত ব্যাংক খোলা রাখা হবে। তিনি নিজে আসবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আসব কোন দুঃখে? এইবার পরিবারের সবাইরে নিয়ে দেশের বাইরে ঈদ করব। ব্যাংকারদেরও পরিবার পরিজনদের সাথে ঈদ করার অধিকার আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাংকে যারা কাজ করে তারা সবাই এক একটি বলদ। তাহারা সারাবছর বলদের মতই খাটিয়া যায়। বলদের আবার কিসের অধিকার!! তিনি উল্লেখ করেন, আমাদের ব্যাংকের সবাই এতীমখানা থেকে আগত। তাদের কোন আত্নীয় পরিবার পরিজন নাই। তাই পরিবারের সাথে আনন্দ ঈদ উদযাপন করারও কোন ব্যাপার নাই। এসময় তিনি রাগারাগি করে বলেন, একদিন ব্যাংক বন্ধ থাকলে ব্যাংকের যে পরিমান ক্ষতি হবে সেই ক্ষতিপূরণ কি আপনার নানা দিবে??

এদিকে ঈদের দিন ব্যাংক খোলা রাখার দাবী জানিয়ে জনৈক ব্যাংকের কর্মচারী বলেন, ঈদের আগেরদিন পর্যন্ত অফিস খোলা থাকায় প্রতিবারের মত এইবারও বাড়ি যাওয়া হবে না। তাই আমি ঈদের দিন অফিস করতে চাই। এসময় তিনি কাঁদতে কাঁদতে নজরুলের বিখ্যাত একটি গানের প্রথম লাইন গেয়ে শোনান, “নহে নহে প্রিয় এ নয় আখিজল।”
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৩:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×