somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাণিজ্য মেলায় একদিন

২৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাপ্তাহিক ছুটির দিন শুক্কুরবার আগারগাঁও ও তৎসংলগ্ন এলাকার আশে-পাশে যাওয়া একটি সগীরা গুণাহ বিধায় শনিবার বাণিজ্য মেলায় যাওয়ার দিন ধার্য করিলাম। শনিবার যথাসময়ে বাসা হইতে নির্গত হইয়া বাংলা বিহার ও উড়িষ্যার সর্বশেষ স্বাধীন নবাব জনাব সিএনজি ড্রাইভারকে অত্যন্ত তাজিমের সহিত শুধাইলাম, ভাইজান, বাণিজ্য মেলায় যাবেন? নবাব সাহেব এমনভাবে আমার দিকে তাকইলেন তাতে বাণিজ্য মেলায় যাওয়া এবং তাহার তরে উহার সার্ভিস চাওয়া যে একটি মারাত্নক অপরাধ তা আমি নগদে বুঝিলাম।

অনেক ত্যাগ-তিতিক্ষা আর সাধনার পর অবশেষে বাণিজ্য মেলায় তশরিফ রাখিয়া এক জায়গায় বেসম্ভব ভীড় দেখিয়া উহাই টিকেট কাউন্টার বলিয়া মালুম হইল। মাইকে বারবার বলা হচ্ছিল সামনে অনেক টিকেট কাউন্টার খালি আছে তাই সামনে আউগাইয়া দেখিলাম যে আসলেই ২০-২৫ টা টিকেট কাউন্টার খালি পড়িয়া আছে, লোকজন না থাকায় কাউন্টারে বসিয়া থাকা ক্যাশিয়ারবৃন্দ মাছি নিধন কার্যক্রমে আত্ননিয়োগ করিয়াছেন। উহাদের নিকট হইতে টিকেট খরিদ করিয়া ভাবনায় পড়িলাম এতগুলা টিকেট কাউন্টার খালি থাকা সত্বেও জনগণ একদম সামনের একটা টিকেট কাউন্টারেই কেন ভীড় জমাইল? বাঙালী মাইনষের কথায় কান দিলেও মাইকের কথায় যে একদমই কান দেয় না তা বুঝিলাম।

ইরানের পতাকা সম্বলিত এবং নামাঙ্কিত একখানা প্যাভিলিয়ন দেখিয়া প্রিন্স অব পারসিয়ার দেশের বাড়ির জিনিসপত্র একবার দেখিয়া আসা উচিৎ সাব্যস্ত করিলাম। কিন্ত ভেতরে প্রবেশ করিবাপূর্বক বিক্রিত দ্রব্য সামগ্রী দেখিয়া বাণিজ্য মেলার ইরানের প্যাভিলিয়নে আছি নাকি গাউছিয়া মাকের্টে আছি সন্দেহ লাগিল।তাই প্যাভিলিয়নের এক মাথা দিয়ে প্রবেশ করিয়া আরেক মাথা দিয়া বাহির হইয়াই আরেকখানা অফারের মুখোমুখি হইলাম। এই বান্দা একটা আইটেম কিনলে দশটা আইটেম ফাও দিতে চায়। বলিলাম, জনাব, দুই হাতে দশটা জিনিস ক্যামনে নিমু, তার চেয়ে আমি যেটা কিনুম ঐ একটাই দ্যান আর দশটা ফাও আইটেমের দাম কমায়া রাখেন। আবেদন না মন্জুর হইল।

হুতাশে নিটল টাটার স্টলে ঢুকিয়া পড়ায় সেখানে অপেক্ষমান সেলস্ এক্সিকিউটিভ অত্যন্ত উৎসাহের সহিত আমার কাছে পাশে দাঁড় করানো অতিকায় একখানা ট্রাকের গুণগান বর্ণনা করিল। চেসিস, ট্রান্সমিশন, সাসপেনসন ইত্যাদি ভাল বুঝিতে না পারিয়া বড় অসহায় লাগিল, তাই বুঝদার ভাব করিয়া হর্ণের বাটনখানায় চাপ দিলাম। কিন্ত কোনই আওয়াজ না হওয়ায় দুই নম্বর মাল বলিয়া বোধ হইল।

এই যুগের স্মার্ট লোকজনের স্মার্ট কার্যকলাপ আমি কখনই ভালভাবে বুঝিতে পারি নাই। তাই জায়গায় জায়গায় লোকজনের একযোগে সেলফি তুলিবার মর্তবা বুঝিতেও ব্যর্থ হইলাম। সম্ভবত বাণিজ্য মেলায় আসিয়া সেলফি তোলা এবং ফেসবুক চেকইনের মাধ্যমে উহা জনসাধারণকে অবহিত করা ফরজে কেফায়া।

ম্যালা স্টলে পদধুলি দিবার পর অবশেষে বাসায় ফিরিবার যুদ্ধে শামিল হইলাম। প্রায় শখানেক সিএনজি ড্রাইভারের কাছে ধর্ণা দিয়াও যখন কাউকে রাজি করাইতে পারিলাম না তখন দুঃখে কান্দিয়া উহাদিগকে বলিতে ইচ্ছা হইছিল, ভাইরে, আমি তো ভাড়া দিয়া যামু, ফাও নিয়া যাইতে তো বলি নাই, যাবি না ক্যারে? টাকায় বাঘের চোখ মিলিলেও সিএনজি অটোরিক্সা মিলিবে এমন কোন কথা নাই। অনেক সাধনার পর জনৈক সিএনজি ড্রাইভার বিশেষ করুণার বশবর্তী হইয়া বাসায় পৌছাইয়া দিতে রাজি হওয়ায় শান্তিপূর্ণভাবে বাসায় পৌছাইতে সমর্থ হইলাম।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৬

লিখেছেন রাজীব নুর, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:১৪



আমাদের এলাকার এক কসাই একটা উট এনেছে।
উট নিয়ে তার লাফালাফির শেষ নেই। খলিল কসাইয়ের চেয়ে বেশি লাফালাফি করছে ইউটুবাররা। ইউটুবাররা নিজেদের সাংবাদিক ভাবতে শুরু করেছে। প্রচন্ড ছেচড়া... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

হঠাৎ কেন ঢাকায় র প্রধান?

লিখেছেন ...নিপুণ কথন..., ১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:২২


দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!

হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র‍্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব... ...বাকিটুকু পড়ুন

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

×