রমজান মাসের কাফেলা পার্টির প্রতি এলাকাবাসীর খোলা চিঠি
২১ শে জুলাই, ২০১২ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হে জনদরদী ভাইয়েরা আমার,
দয়া করে মাঝরাতে সেহেরিতে উঠানোর নাম করে এলাকায় এলাকায় আপনাদের কাফেলা পার্টি নামের এই অত্যাচার বন্ধ করুন।
আজকাল প্রায় সবার বাসাতেই অ্যালার্ম ঘড়ি থাকে। অ্যালার্ম ঘড়ি তো ভালই, এখন সবার মোবাইলেই রীতিমত অ্যালার্ম দেয়ার ব্যবস্থা থাকে। কাজেই রাত দুইটা-আড়াইটা থেকেই রাস্তায় রাস্তায় ঘুরে আপনাদের এই চিৎকার-চেঁচামেচিতে কারও কোন উপরই হচ্ছে না। উপরন্তু এলাকার কবরস্থানগুলোর মুর্দা সম্প্রদায় অভিযোগ জানিয়েছে যে আপনাদের এই গান-বাজনা শুনে তাদের নাকি মাঝরাতে নিজেদের কবরে দাঁড়িয়ে যেতে ইচ্ছা করে।
জানি, আপনাদের এই মহৎ কর্মের উদ্দেশ্য ঈদের আগে সবার বাসায় যেয়ে নিজেদের জামা-কাপড় কেনার টাকা উঠানো ছাড়া আর কিছুই না। তারপরও আশা করি আপনারা আমাদের দিকটাও একটু ভেবে দেখবেন। সারাদিন রোজা রেখে রাস্তাঘাটের নানা ঝক্কি-ঝামেলা পার করে তারপর ঘুমের সময় এসে এইরকম নারকীয় অত্যাচার আমাদের কারোরই সহ্য হতে চায় না।
অনুগ্রহপূর্বক তাই আপনাদের এই কাফেলা পার্টি বন্ধ করে আমাদের একটু শান্তিতে ঘুমাতে দিন। দরকার হলে আমরা সবাই আপনাদের মাস শেষে একশ' টাকার জায়গায় দুইশ' টাকা দিব। তাও দয়া করে এইবার আমাদের একটু নিস্তার দিন।
বিনীত,
আপনাদের একান্ত অনুগত
অতিষ্ঠ এলাকাবাসী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন