somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীতকালীন বিড়ম্বনা

১৬ ই নভেম্বর, ২০১২ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা ০১:
এমনিতে মানুষটা আমি যথেষ্টই পরিষ্কার-পরিচ্ছন্ন স্বভাবের। খালি শীতকাল আসলেই আমার গোসল করাটা দৈনিক ক্রিয়া থেকে সাপ্তাহিক ক্রিয়ায় নেমে যায়।
যদিও এতে করে তেমন কোন সমস্যা হয় বলে আমার মনে হয় না। কারণ এক্স বা ডেনিম জাতীয় কোন বডি স্প্রে আমার গায়ের কটু গন্ধটা অনেকটাই ধামাচাপা দিয়ে দেয়।
তারপরও প্রায় সময়ই অনেকে অভিযোগ করে যে আমার গায়ের গন্ধ আর বডি স্প্রের গন্ধ মিলে নাকি উলটো এমন একটা হাইব্রিড জাতীয় গন্ধ তৈরি করে যেটা দিয়ে অবলীলায় অ্যানেশথেসিয়ার কাজও করে ফেলা যাবে।
যাই হোক, এসব কথা আমি গায়ে মাখি না। গায়ে মাখার অবশ্য উপায়ও নাই। গায়ে ময়লার পুরু আস্তরণ পড়ার কারণেই হোক, অথবা অন্য যে কোন কারণেই হোক, আমার চামড়া এখন অনেকটাই মোটা।
কিন্তু আজকে আমার ভাগ্নিটা আমার গালে একটা চুমু দিতে গেলে তার মা যেভাবে 'রে রে' করে উঠল এবং তৎক্ষণাত তাকে যেভাবে কুলি করে আসতে বলল, সেটা মেনে নেয়া যায় না।
ক্ষোভে-দুঃখে-অপমানে আরেকটু হলেই আমার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল।

ঘটনা ০২:
বছর দেড়েক আগে আমি নীল রঙের একটা জুতা কিনেছিলাম। কেনার পর থেকে একবারও ধোয়া কিংবা নূন্যতম পরিষ্কারও না করার কারণে যেটাকে দেখলে এখন বাদামি রঙের মনে হয়।
এখানেও সমস্যাটা কোথায় আমি বুঝি না।
এক জোড়া জুতার টাকায় যদি মানুষের কাছে দুই জোড়া জুতার অ্যাপিয়ারেন্স নিয়ে থাকা যায়, তাহলে ক্ষতিটা কই?

ঘটনা ০৩:
হাত দিয়ে দুনিয়ার সকল অবিবাহিত পুরুষ মাত্রই অনেক কিছু করে। আমিও করি। এবং করে হাত ধোয়ার কোন প্রয়োজনও বোধ করি না।
কিন্তু তাতে সমস্যা কোথায়? আমার সাথে হাত মেলালেই নিশ্চয়ই কেউ আমার সন্তানের জননী হয়ে যাচ্ছে না?

ঘটনা ০৪:
শীতকালে মানুষজন শীত থেকে বাঁচার জন্য মাথায় উলের টুপি আর গলায় মাফলার পড়ে।
এখন আমি হলাম দরিদ্র মানুষ। উলের টুপি-মাফলারের জন্য আলাদাভাবে টাকা খরচ করার সামর্থ্য আমার নাই। তো এইজন্য আমি চুল বড় রাখি আর আমার বড় চুল দিয়ে টুপি-মাফলারের কাজ চালাই।
এইখানেও দেখি লোকজনের সমস্যা।
এখন চুল একটু বড় হলে মাথায় প্রাকৃতিক নিয়মে কিছু প্রাণীর জন্ম হবেই। তার জন্য তো কেউ আমাকে বিছানা থেকে বিতাড়িত করতে পারে না, বা আমার সাথে ঘুমাতে অস্বীকৃতিও জানাতে পারে না। তাই না?

ঘটনা ০৫:
শীতকালে পানি ধরার ভয়ে যে জায়গায় আমি হাত পর্যন্ত ধুই না, সেখানে আমার কাছ থেকে কাপড় ধোয়ার আশা করাটা একেবারেই অবান্তর।
হ্যাঁ, আমি শীতকালে কাপড়ও ধুই না এবং নিজের তিন-চারদিন ধরে পড়া মোজা-আন্ডারওয়্যার আমি উলটো করে আরও কয়েকদিন পড়ি।
কিন্তু তাতেও হয়েছেটা কি? আমার মোজা তো জুতার ভেতর আর আন্ডারওয়্যার তো প্যান্টের ভেতরই থাকছে। তারপরও নাক সিঁটকানোর কি হল?


এতগুলা কথা বলার কারণ হচ্ছে, আমি মানবজাতির উপর বেশ ভাল রকমের হতাশ। এরা শুধু অন্যের গায়ের নোংরাটুকুই দেখে। তার শুদ্ধ এবং পাকসাফ মনটাকে দেখে না।
ঠিকাছে, স্বীকার করছি, এই ব্যাপারগুলা কিঞ্চিৎ নোংরামির পর্যায়ে পড়ে গেছে। কিন্তু তাই বলে তো লোকজন আমাকে অচ্ছুৎ বানিয়ে দিতে পারে না। আমার দিকটাও তো সবার একটু চিন্তা করে দেখা উচিৎ। শীতকালে গোসল করলে আমার শীত লাগে, বুকে ব্যথা করে, দাঁতে কাঁপন ধরে, মাথা ঝিমঝিম করে। যে কারণে আমি গোসল তো বটেই, পারতপক্ষে পানি থেকেই দূরে থাকি।
এটা আমার একটা দুর্বলতা।
এখন আমার একটা দুর্বলতার জন্য আমার সাথে যে অমানবিক আচরণটা করা হচ্ছে, সেটা কি সত্যিই আমি ডিজার্ভ করি?

সম্মানিত বন্ধুরা আমার, একটু চিন্তা করে বলবেন কি?
২১টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×