(বিনীত নিবেদন : এই লেখাটি ০৭ এপ্রিল ২০০৯-এ দৈনিক নয়াদিগন্তে ছাপা হয়েছে। ইতোপূর্বে সামহোয়্যারেও দিয়েছিলাম, কিন্তু ভুল করে ফের নিজেই মুছে ফেলেছি। সংরক্ষণের জন্যেই আবার দেওয়া, বিরক্তিকর মনে হলে ক্ষমা করবেন।)
আজকের মানুষ ঘুম থেকে জেগেই যা খোঁজে, সে পত্রিকা। দ্বন্দ্বময় সময় মানুষের কৌতূহল উস্কে দিয়েছে। কী জানি ঘুমের সময়টায় কী ঘটে গেছে! আশা-উৎকন্ঠার ঘনঘটায় দোলায়িত জীবন। চারদিকে সতর্ক দৃষ্টি। পুরো পৃথিবী একবার দেখতে কয়েক মিনিট লাগে -- জাস্ট ক্লিক। ই-মেইলে নিউজ এলার্ট দিয়ে রাখুন, খবরের জোয়ারে ইনবক্স উপচে উঠবে। খোঁজাখুঁজি করতে হবে না।
তো একদিন আমেরিকার লোকজন ভোরবেলায় পত্রিকা খুলেই দেখলো কাগজের ভাঁজের ভেতরে সিডি, 'অবসেশন', কোটি কোটি মানুষের কাছে একই দিনে পৌঁছে গেলো কোটি কোটি সিডি। প্রচ্ছদে পাঞ্জাবি-টুপি পরা মুসলমান, হাতে উদ্যত অস্ত্র। ভেতরে যে চলচ্চিত্র, তাতে বুঝানো হল ইসলাম ভয়াবহ একটা ব্যাপার, মুসলমানরা পৃথিবীর শান্তি ও নিরাপত্তার জন্যে সবচে' বড় ঝুঁকি। সরল খৃস্টানরা _ ধর্ম নিয়ে যারা খুব একটা মাথা ঘামায় না, আর তার ফুরসৎও নেই -- দেখে প্রমাদ গুনলো; মুসলমানদের থেকে আরো সতর্ক হতে হবে। উৎসাহী ও উদ্দেশ্যবাদীরা মুখর হলো, ছড়ালো, যেনো এ এক দলিল। মুসলমানরা ক্ষুব্ধ হলো। সারা পশ্চিম জুড়ে শুরু হয়ে গেলো তুমুল তর্ক।
এ হলো প্রচারমাধ্যমের শক্তি। রয়টার্স-বিবিসি-সিএনএন-টাইম হলো সত্যের মাপকাঠি। আপনি মানুন আর না-ই মানুন। পরমাণু বোমা ফাটিয়ে একটা দেশকে ছাই করে ফেলা যেতে পারে, তবে মানুষকে এটা বিশ্বাস করানো যাবে না যে দেশটাকে পুড়িয়ে ফেলাই উচিৎ। মিডিয়া দিয়ে তা সম্ভব। এভাবে জায়েয হচ্ছে আমেরিকার আগ্রাসন, মুসলিম বিশ্বের দেশে দেশে স্থাপিত হচ্ছে সাম্রাজ্যবাদের আধুনিক উপনিবেশ। শান্তি, শান্তি এবং শান্তির আদর্শ ইসলামকে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে। কোনঠাসা হয়ে পড়েছে মুসলমান। তাদের কানের কাছে বাজছে যে লাউডস্পীকার, তার মাইক্রোফোন ইহুদীদের হাতে। ময্লুম মুসলমানের আর্তচিৎকার তাই শুধুই অরণ্যে রোদন।
প্রচারমাধ্যমের ওপর ইহুদীদের এই একচেটিয়া আধিপত্য দীর্ঘ পরিকল্পনার ফল। এককালের উদ্বাস্তু জাতির ধ্বংসাবশেষ গুটিকয় ইহুদীর কাছে সারা পৃথিবী আজ জিম্মি। তাদের বানানো খবরগুলি আমরা কিনে এনে নিজেদের পত্রিকা-টিভিতে প্রচার করছি। এই প্রেক্ষাপট সামনে রেখে সিদ্ধান্তে আসা যায় -- যতোদিন মুসলমানরা আন্তর্জাতিক প্রচারমাধ্যমে ভারসাম্যপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারছে, ততোদিন তাদের দুর্গতির কোনো প্রতিকার নেই।
ক্ষুদ্র বৃত্তে মুসলমানদের যে কয়টি পত্রিকা আর টিভি আছে, সেগুলো আশাহীনভাবে বিচ্ছিন্ন। পরস্পরে কোনো যোগাযোগ নেই। অথচ ডেনমার্কের পত্রিকায় যখন রাসূল সা. কে নিয়ে আপত্তিকর কার্টুন ছাপা হয়, আমরা বিস্ময়ের সঙ্গে দেখলাম প্রবল প্রতিবাদের মুখেই ওই কার্টুনটি ইউরোপের প্রায় সকল পত্রিকায় পুণর্মুদ্রিত হলো। ইসলাম বিদ্বেষে ওরা সবাই কী নির্লজ্জের মতো এক হতে পারে, এটি তার দৃষ্টান্ত। এর বিপরীতে মুসলিম মালিকানাধীন মিডিয়াগুলোকে তেমন উচ্চকন্ঠ হতে দেখা যায় নি। বিচ্ছিন্নতার সাথে সাথে এটি হীনমন্যতার প্রমাণও বটে।
ষাট বছরের বেশি সময় ধরে যে ফিলিস্তিন নির্মম সন্ত্রাসের শিকার, বোমার ধোঁয়ার ভেতরে শ্বাস নিয়ে যারা মরতে মরতেও বেচেঁ আছে কোনোমতে, তাদেরকেই আজ বলা হচ্ছে সন্ত্রাসী। এরচে' অমানবিক ব্যাপার আর কী হতে পারে! সত্যকে আড়াল করবার জন্যে প্রতিনিয়ত মিডিয়াকর্মীদের দিয়ে নানা ইস্যু তৈরি করাচ্ছে ওরা, জনমত গড়ছে এসব ইস্যুর পেছনে। রাজনীতিকরা এসব ইস্যুর পেছনেই কাজ করছে, কাজ করতে বাধ্য, মিডিয়ার কাছে তারা অসহায়। এভাবেই মিডিয়া আজ বিশ্বরাজনীতির প্রধান নিয়ন্তা।
আধুনিক সভ্যতার অন্ধকার দিক হলো, দুনিয়াজুড়ে সাম্রাজ্যবাদের কর্তৃত্ব। পত্রপত্রিকায় উন্নয়নশীল দেশগুলো নিয়ে রোজই আমেরিকার নানা পরিকল্পনা প্রকাশিত হয়। এ অধিকার তাকে কে দিলো? মিডিয়া প্রচার করছে যে, আমেরিকা মধ্যপ্রাচ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। অথচ যারা এটা ছড়াচ্ছে সেই সাংবাদিকরা ভালো করেই জানে যে আমেরিকা এটা কখনোই চাইবে না। নির্জলা ভণ্ডামি! মধ্যপ্রাচ্যের জুব্বাঅলা শাসকরা সাম্রাজ্যবাদের সবচে' বিশ্বস্ত ভৃত্য। ইসলাম ও মানবতার শত্রুদের দোসর। তাদের প্রভুদের প্রয়োজনেই তাদের রাজতন্ত্র দরকার, যাতে পরাশক্তির দাসত্বের বিরুদ্ধে কোনো নাগরিক কথা বললে তাকে মৃত্যুদণ্ড দেয়া যায়। যাতে তেলের খনিতে পুঁজিবাদের শেকড় নিশ্চিন্ত নিরাপত্তায় ছড়াতে পারে। কাজেই মুসলিম দেশসমূহে আমেরিকার গণতন্ত্র প্রতিষ্ঠার পরিকল্পনা প্রচারমাধ্যমের সত্য, বাস্তবতা নয়।
জীবনের সকল ক্ষেত্রের যুক্তিপূর্ণ নির্দেশক ও সতত সমপ্রসারণশীল জীবনব্যবস্থা ইসলামের প্রতি পাশ্চাত্য কখনোই সহনশীল ছিলো না। তবে বিশেষত যুক্তরাষ্ট্র সরকার মুসলমানদের ওপর যতো খড়্গহস্ত হচ্ছে সে দেশের নাগরিকদের ইসলাম গ্রহণের প্রবণতা ততোই বাড়ছে। সকল চক্রান্ত নস্যাৎ করে ইরানে ইসলামী বিপ্লব সফল হবার পর যুক্তরাষ্ট্র পুরোপুরি ক্ষেপে যায়, গণমাধ্যমে প্রবলভাবে শুরু হয় ইসলাম-আতঙ্ক ছড়িয়ে দেবার কাজ, শত শত কলামিস্ট আর বুদ্ধিজীবী নিয়োগ করে মুসলিম বিশ্বে আমেরিকার সামরিক আগ্রাসনের প্রেক্ষাপট তৈরির জন্যে। এডওয়ার্ড সাঈদ তাঁর কাভারিং ইসলাম বইয়ে বিস্তর তথ্য দিয়েছেন, ক্যাম্পডেভিড চুক্তির পর মধ্যপ্রাচ্যের সঙ্গে আমেরিকার সম্পর্কে ফাটল সৃষ্টি হলে সাঈদকে তা সারাবার দায়িত্ব দেন প্রেসিডেন্ট কার্টার, এ কাজ করতে গিয়েই সাঈদ মুসলমানদের বিরুদ্ধে আমেরিকার ষড়যন্ত্রের অনেক নাড়ির খবর জেনে ফেলেন।
গণমাধ্যমে বিশ্বজুড়ে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যুক্তরাষ্ট্র, এবং দক্ষিণ এশিয়ায় এ ছাড়াও আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে ভারত। বাংলাদেশে সত্যনিষ্ঠ সংবাদকর্মীর পাশাপাশি কিছু আত্মবিক্রীত দালালের উপস্থিতি টের পাচ্ছি, যারা ট্রানজিটসহ নানা ভারতস্বার্থের পক্ষে সোচ্চার। একটি সামাজিক সংগঠন দরকার, যে এদের চিহ্নিত করে জাতিকে সতর্ক করবে। আর আন্তর্জাতিক পর্যায়ে ইসলাম-বিদ্বেষী প্রচারণার মুকাবিলায় মুসলমানদের উচিৎ ইসলামের সত্যিকার আদর্শ ও শুদ্ধতম চেতনাকে বহুমাত্রিক উপায়ে বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা। কয়েকটি বহুভাষিক টিভি ও রেডিও চ্যানেল প্রয়োজন, বস্তুনিষ্ঠ সংবাদ ও কুরআন-সুন্নাহর সঠিক ব্যাখ্যার পাশাপাশি রাসূল সা. ও সাহাবা কিরামের সুন্দর জীবনের ওপর যেগুলো আলোচনা, কথিকা, সেমিনার, বিশেষ ব্যক্তিদের সাক্ষাৎকার এবং ইসলামের গৌরবময় ইতিহাসের ওপর নাটক ও চলচ্চিত্র প্রচার করবে। ইরানী কালচারাল সেন্টার ও তেহরান বেতারের কাজকে এখানে শ্রদ্ধার সঙ্গে স্বীকার করছি, তবে বহু কোলাহলের ভেতর এই একক কণ্ঠস্বর চাপা পড়ে আছে। প্রচারযুদ্ধে কোনঠাসা মুসলিম দেশগুলোর আর ঘুমিয়ে থাকার সময় নেই। দেয়ালে পিঠ ঠেকে গেছে। এবার ঘুরে দাঁড়াবার পালা।
লেখক : শিক্ষক, শাহবাগ জামিয়া মাদানিয়া, জকিগঞ্জ, সিলেট। সদস্য : মুক্তস্বর সাংস্কৃতিক ফোরাম।
ইমেইল : [email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

