নারী যখন সর্বস্ব দিয়ে পুরুষের সেবায় মগ্ন রয়
তার ধ্যান, ধারনা যখন একটি পুরুষের মাঝে সীমাবদ্ধ রয়
ঠিক তখনই পুরুষ নারীর চিবুক জড়িয়ে বলে ....
ধন্য,ধন্য হে রমনী!
নারী অবাক বিস্ময়ে ভাবে ...এই বুঝি তোমাদের ভালোবাসা।
আবার নারী যখন আধা-আধি ভাগ করে নেয় পুরুষের ব্যর্থতা
যখন একান্ত আপনার করে নেয় পুরুষের দুঃখকে
তখনই পুরুষ নারীর অধরে উষ্ন চুম্বন একে বলে....
বাহ্ তোমরা কতো কষ্ট সহিষ্নু!
নারী বিমুগ্ধ হয়ে ভাবে...এই বুঝি তোমাদের সহমর্মিতা?
নারী যখন ঘুচিয়ে দেয় পুরুষেষর শূন্যতা,
নিভিয়ে দেয় যন্ত্রনার নীলাম্বরী অগ্নিশিখা
তখনই পুরুষ নারীর শুভ্র আচল টেনে বলে....তোমাদের ফ্রেম কত স্বচ্ছ, সলিল!
নারী নির্বাক হয়ে ভাবে...এই বুঝি তোমাদের নিঃস্বার্থতা?
কিন্তু কোন এক অঘ্রানের শীতে
নারী যখন ছটফট করেছে কষ্টের তান্ডবলীলায়
যখন প্রয়োজন তার একটু খানি হাসি,দূর্নিবার প্রেম,এক ফোটা সান্তনা বাক্য
তখনই পুরুষ রুদ্র মূর্তি ধারন করে বলেছে...
ছিঃ কলঙ্কিনী...দূর হও!
নারী সরল হেসে বলেছে...আজই তোমাদের সত্যিকারের ভালোবাসা প্রকাশ পেল...
এতোদিন যা দিয়েছ তা কেবল ঋন শোধের প্রচেষ্টা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


