তুই
২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শরীরে অনুভূত না হলেও আকাশের দিকে তাকালে ঠিকই বোঝা যায় যে শীত আসছে।এই শীতে তোর ও আসার কথা ছিল।কিন্তু আমি তোর ভার বইতে পারি নাই রে!ক্ষমা করে দিস্ তোর অসহায় মায়ের অক্ষমতাকে।জানিস তোর দ্বীদা আর তোর বাবা বলতো....দেখ তোমার প্রথম সন্তান ছেলে হবে!আমি নামও ঠিক করে রেখেছিলাম।সময় আর সকাল।আচ্ছা তুই সময় হোতি না সকাল?দেখতে কার মতো হোতি?তোর বাবার মত না আমার মতো?তুই কি শুনতে পাচ্ছিস আমি কাঁদছি?আমার খুব কষ্ট হচ্ছে!শুধু একটা বার তোকে দেখতে ইচ্ছে করছে।তোকে জড়িয়ে ধরে একটু আদর করতে ইচ্ছে করছে।আচ্ছা তোর ও কি আমার আদর পেতে ইচ্ছে করছে?
জানিস যেখানেই গুটি গুটি পায়ে হেটে বেড়ানো তোর মতো কাউকে দেখি তখন বুকটার মধ্যে কেমন হাহাকার করে ওঠে।তোর বাবা আমাকে সান্তনা দেয় বলে সব ঠিক হয়ে যাবে।সত্যিই কি সব ঠিক যাবে?তুই কি আবার আসবি?আমাকে মা বলে ডাকবি?আমি জানি তোর বাবা মিথ্যে বলে।শীত আসবে,,ঘুরেফিরে বারবার আসবে। হয়তো তোর বোন আসবে,ভাই ও আসবে কিন্তু তুই আসবি না।তোর শূণ্যতা আমাকে সারা জীবন কাঁদাবে আর আমি এভাবেই কাঁদতে থাকবো।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন