somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্পর্কের কিছু ব্যাপার স্যাপার

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন কিম্বা পুরোন সব সম্পর্কের ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার সবসময়ই গুরুত্বের সাথে দেখা উচিৎ।কেননা সম্পর্ক যত গভীর কর্তব্যবোধ,দায়বদ্ধতা,ততই বেশি।তবে তাদের কথা আলাদা যারা সম্পর্কের মল্যের চেয়ে প্রয়োজনের মূল্য বেশি দেন।আমি মনে করি কিছু কিছু সম্পর্ক আমরা জন্মগত সূত্রে পেয়ে থাকি যেমন ভাই,বোন ,চাচা ফুফু খালু ইত্যাদি আর কিছু কিছু সম্পর্ক আমারা নিজেদের সুখের জন্য তৈরি করে থাকি যেমন বন্ধু-বান্ধব,প্রিয় জন,স্বামী-স্ত্রী!কিন্তু সেই সম্পর্ক যদি সুখের না হয় তবে তা বয়ে বেড়ানোর কোন মানে হয়না।এই জন্য প্রত্যেকরেই সজাগ থাকা দরকার সম্পর্কের দায়ভার গুলোর প্রতি।যেমনঃ
১/ সবার আগে সম্পর্কের গুরুত্ব আপনার কাছে কতখানি তা অনুধাবন করা।
২/ মানুষিক ভাবে প্রস্তুত হওয়া।
৩/আপনার পুরোনো জগৎ থাকতেই পারে।সে ক্ষেত্রে পুরনো সব ঝোট-ঝামেলা ঝেড়ে ফেলেই নতুনের দিকে পা বাড়ানো ।
৪/ বিশ্বাস শব্দটার প্রয়োজন আপনার সম্পর্কের ক্ষেত্রে সব চেয়ে বেশি।এমন কিছু কখনই করা উচিৎ নয় যেন মৃত্যর এক মূহূর্ত্ব আগেও আপনার প্রিয় মানুষটি বিশ্বাস ভাঙ্গার যন্ত্রনায় ছটফট করে।
৫/ যদি ভালো থাকতে চান তবে মিথ্যে পরিহার করুন। একটা মিথ্যে আপনার জীবনকে জটিলতায় ছেয়ে দিতে পারে।আপনি কোন মহা মানব কিম্বা মানবী নন যে আপনার ভূল হবে না। হতেই পারে !সে ক্ষেত্রে সত্যটা স্বিকার করুন।
৬/ শ্রদ্ধাবোধ সম্পর্ককে মধুর করে।এই জন্য দুজনেরই উচিৎ একে অন্যের প্রতি শ্রদ্ধা ভক্তি দেখানো।
৭/ আমাদের পুরুষ শাশিত সমাজে অনেকেরই অভ্যেস স্ত্রীকে ডমিনেট করা যা একেবারেই ঠিক নয়।স্তীর ভেতরের চাপা ক্ষোভ আপনার ভালোবাসার ক্ষেত্রে বাধা হতে পারে।
৮/ উৎসাহ সম্পর্কের মাধুর্য বাড়িয়ে দেয়।তাই যতটা পারা যায় একে অন্যকে সব ধরনের ভালো কাজে উৎসাহ দিবেন।
৯/ যতটা পারা যায় ভুল কম ধরুন। আপনার প্রিয় জনটি আপনার ফেরার অপেক্ষায় অস্থির অথচ আপনি বাসায় ফিরে তাকে ভালোবেসে আগলে না নিয়ে যদি তার কাজের ভূল ধরায় ব্যস্ত থাকেন তবেতো সম্পর্ক মন্দ হবেই।
১০/ মাঝে মাঝে তার প্রিয় কোন কিছু করে কিম্বা ছোট খাটো কোন কিছু গিফর্ট করে তাকে চমকে দিন।যেন সে বোঝে যে কাজের মধ্যেও তার কথা আপনার মনে থাকে।
১১/সময় করে দূরে কোথাও ঘুরে আসুন।এতে করে দূরত্বে কমবে।
১২/তার অনেক কাজের মধ্যে কিছু কাজের দায়িত্ব আপনি নিজে নিতে শিখুন।
আপনার মনে হতে পারে যে এতো কিছু নিয়ম করে ,মনে রেখে কি ভাবে করব!কিন্তু একবার ভেবে দেখুন আপনার এই ছোট ছোট কাজগুলো আপনার প্রিয় মানুষটির মুখে যে হাসির ফুলঝুড়ি ফোটাবে তা কি আপনি পৃথিবীতে আর কোন কিছুর বিনিময়ে পাবেন?
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

×