somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের বাম দল

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বামপন্থি রাজনীতির কেন্দ্রবিন্দু হওয়ার কথা এদেশের সাধারণ মানুষ কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এদেশের বামপন্থিদের রাজনীতি সীমাবদ্ধ পল্টন-মুক্তাঙ্গন-প্রেসক্লাব-টিএসসি-শাহবাগ রুটে এবং এদেশের পচাগলা সমাজের প্রতিচ্ছবি মিডিয়ার সস্তা টকশো, যা আমাদের রাজনৈতিক জনবিচ্ছিন্নতার প্রামাণ্য উদাহরণ । আমরা বামপন্থিরা যদি নিজেদের এই দ্বি-দলীয় শক্তির বাইরে একটি প্রগতিশীল-অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক চেতনা সম্পন্ন রাজনীতির ধারক মনে করি, তাহলে আমাদের জনগণের কাছে যাওয়া উচিত এবং তা অবশ্যই গ্রাম থেকে শহরমুখি হতে হবে । আমরা জনগণের জন্য আন্দোলন করি জনগণের কাছ থেকে দূরে দাঁড়িয়ে। কিন্তু জনগণের কাছে গিয়ে, তাদের একজন হয়ে কাজ করলে আমরা যে সফল হতে পারি তার বাস্তব প্রমাণ আমাদের দেশের জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনের লংমার্চ কিংবা সমাবেশগুলো । কিন্তু আমাদের দেশের বামপন্থিরা এত বেশি দ্বিধা বিভক্ত এবং সবচেয়ে গুরুত্ব পূর্ণ হলো এই বিভক্তির মূল কারণ আমাদের কোনও দেশীয় বিষয় না । হাস্যকরভাবে তা আন্তর্জাতিক, অনেকটা ‘যার বিয়ে তার খবর নাই পাড়া-পড়শীর ঘুম নাই’ এর মত। ৬০ এর দশক থেকেই এদেশের বামপন্থিরা একপক্ষ রাশিয়া অন্যপক্ষ চীনের হাওয়া লাগিয়ে বেড়াতেন । যেমন যখন ভারতে নকশাল বাড়ি আন্দোলন হলো তখন চীনের দিকে ঝুঁকে থাকা এদেশীয় বামপন্থিরা প্রথমে তাদের খারিজ করে দিলেন, কিন্তু পরে যখন চীন নকশাল বাড়ি আন্দোলনকে সমর্থন করলো তখন তারাও তা সমর্থন করে নিজেদের খাটি নকশাল বাড়িপন্থি বলে প্রচার করলেন। একই কথা মস্কোপন্থি বামপন্থিদের ক্ষেত্রেও প্রযোজ্য এবং তাদের রাজনৈতিক পরিণতিও আমরা সবাই জানি, এক সময়ের ডানপিটে সব নেতা আজ অবসরপ্রাপ্ত কমরেড (!)। কিন্তু মার্কসবাদের সৃজনশীল চর্চা হওয়া উচিত ছিল আমাদের সমাজবাস্তবতায় । যেমন স্বাধীনতার পরবর্তি সময়ে সাংবিধানিক সমাজতন্ত্রে উত্তরণ প্রক্রিয়া কতটুকু সঠিক ছিল তা বিবেচনা না করেই আমাদের দেশের বামপন্থিরা (রাশিয়াপন্থি) একে সমর্থন দান করেন উদারভাবে এবং চীনপন্থিরাও বিরোধিতা করেছেন উদারভাবে । তারা যদি ঐ সময় সরকারের গঠনমূলক সমালোচনা করতেন, তাদের সাথে রাজনৈতিক মিত্রতা না করে একটা কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতেন এবং একটা বৃহত্তর বাম ঐক্য গড়ে তুলতে পারতেন তাহলে বাংলাদেশের আজকের ইতিহাস অন্যরকমভাবে লিখা যেত ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×