গত বছর কয়েক দিন ধরে দৈনিক পত্রিকা ও টিভি চ্যানেল গুলোতে একটি খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছিলো তা হল- ভারতে ইট রপ্তানি বেশ জমে উঠেছে। সীমান্তবর্তী অনেক জেলা এখন ইট ভাঁটাই পরিপূর্ণ। তবে তা আমাদের নিজেদের চাহিদার ফলে নয়, রপ্তানির চাহিদায়। বেশ কিছুদিন পূর্বে এনটিভিতে একটা রিপোর্ট দেখেছিলাম মৌলভীবাজার থেকে ভারতে ইট রপ্তানি প্রসঙ্গে। দুঃখের বিষয় হল সেই জেলার ডিসি সাহেব এটাকে সম্ভাবনায় বলে উল্লেখ করেছিলেন। তিনি একবারও ভাবেননি যে মহান মুক্তিযোদ্ধারা শরীরের তাজা রক্ত বিসর্জন দিয়ে মাটি মাকে ধৌত করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে স্বাধীন করেছে। সোনা নামে খ্যাত সেই মাটি পুড়িয়ে মেরে ভারতে রপ্তানি করা হচ্ছে। এটা আমার কাছে অত্যন্ত কষ্টের কারন হয়ে দাড়িয়েছে। প্রয়োজনে আমাদের প্রকৃতি আমরা ব্যবহার করব এটাই স্বাভাবিক কিন্তু যেটা আমাদের জন্য বিরাট হুমুকি হবে তা জানা সত্তেও কিছু লোভী ব্যবসায়ীরা অবাধে ইটভাঁটা নির্মান করছে এবং দেশের প্রচলিত সকল আইন অমান্য করে নিজেদের ভুড়ি বড় করছে। ফসলি জমির পরিমানতো কমছেয় উপরন্ত দেশের উর্বর ভূমি দিন দিন তার বিশ্বসেরা উর্বরতা হারাচ্ছে সাথে সাথে আমাদের পরিবেশের বিপর্যয় সাধন হচ্ছে। এই অপকর্ম চলতে থাকলে অমাদের অমিয় সম্ভাবনা এবং কৃষিক্ষাতে অমরা যে বিপ্লব সৃষ্ঠি করেছি তা অল্পকিছুদিনেই পঙ্গু হয়ে যাবে। আমাদের সবাইকে খাদ্যসংগ্রাম করতে হবে যা এখন করতে হয় না।
বিশিষ্ঠ রাজনীতিবিদ, সুশীল সমাজ, গবেষক,সমাজসেবক, সচেতন নাগরিক ও কলামিস্টরা পত্রিকায়, টিভিতে দেশের স্বার্থে অনেক কথায় বলে থাকেন কিন্তু যে মাটি মা আমাদের টিকে থাকার অস্তিত্ব সেটা যে দিন দিন ইটের ভাঁটায় পুড়ে মারা যাচ্ছে তার কোন খবর আমরা রাখছিনা। দেশের ও আন্তর্জাতিক অনেক পরিবেশবাদী প্রতিষ্ঠান/সংগঠন সংবাদ সম্মেলন, মানববন্ধন সহ আরো কতকি করে পরিবেশ বাচানোর নামে কিন্তু কষ্ঠ হয় ভাবতে যে মাটিকে বাচানোর জন্য বিশেষ লক্ষ্যনীয় কোন কার্যক্রম নাই।
দেশের অনেক গুরুত্বপূর্ণ ইসুতে আমাদের সরকারের উদাসীনতা সম্পর্কে আমরা সবাই জানি। এমতাবস্থায় দেশে কাজ করা পরিবেশবাদী বিভিন্ন প্রতিষ্ঠান/সংগঠন, সচেতন নাগরিক ও সুশীল সমাজ যদি এ বিষয়টিতে অবচেতন থেকে সরকার সহ ইটের ভাটার সাথে সংশ্লীষ্ঠ প্রতিষ্ঠান গুলোকে চাপ প্রয়োগ না করে তাহলে একবিংশ সতাব্দির অঙ্গিকারের পথে আমাদের এগিয়ে যাওয়া হবে ঠিকই তবে সেটা হবে পানিতে ভাসমান ককশীটের নৌকার মত। যার কল্পনা করলে এতো সম্ভাবনার মাঝেও আমি হতাশাই ডুবে যাই। আমার হতাশার অবসান কি কোনদিন হবে?
Click This Link
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




