somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রামীণ ব্যাংকের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে- মানবজমিন থেকে কপি-

২৩ শে জুন, ২০১৩ রাত ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেরিকে রাশ হোল্ট- ঢাকাকে পরিষ্কার করে বলুন গ্রামীণ ব্যাংকের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে
রবিবার, ২৩ জুন ২০১৩

কাউসার মুমিন, যুক্তরাষ্ট্র থেকে: বাংলাদেশ সরকারকে অবশ্যই গ্রামীণ ব্যাংকের ওপর আক্রমণ বন্ধ করতে হবে। আমাদের সময়ের সত্যিকার অর্থনৈতিক বিস্ময়ের নাম গ্রামীণ ব্যাংক। একে ধ্বংস করে দিতে বাংলাদেশ সরকার এর আগে চেষ্টা করেছে। আমি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির প্রতি আহ্বান জানাই ঢাকাকে পরিষ্কার করে বলুন- গ্রামীণ ব্যাংক, বাংলাদেশের দরিদ্রদের জন্য এ প্রতিষ্ঠান যে কাজ করে এবং সারা বিশ্বে তারা যে কাজ করে তার প্রতি রয়েছে
যুক্তরাষ্ট্রের সমর্থন। সমপ্রতি গ্রামীণ ব্যাংক ভেঙে দেয়ার যে খবর প্রকাশিত হয়েছে তার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান রাশ ডি. হোল্ট জুনিয়র এক বিবৃতিতে একথা বলেছেন। বৃহস্পতিবার এ বিবৃতিটি প্রকাশিত হয় তার নিজস্ব ওয়েবপেইজে (Click This Link)। এর শিরোনাম ‘হোল্ট: বাংলাদেশ গভর্নমেন্ট মাস্ট হল্ট অ্যাটাকস অন গ্রামীণ ব্যাংক’। এতে লেখা হয়েছে, বিশ্বখ্যাত গ্রামীণ ব্যাংককে বাংলাদেশ সরকার হয়তো নিয়ন্ত্রণ করতে চাইছে না হয় ভেঙে দিতে চাইছে। এটি এমন এক ব্যাংক যার ক্ষুদ্রঋণ কার্যক্রম বিশ্বের লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে তুলে এনেছে। বিবৃতিতে রাশ হোল্ট বলেন, বাংলাদেশ সরকার যদি গ্রামীণ ব্যাংক ও প্রফেসর ইউনূসের ওপর আক্রমণ অব্যাহত রাখে তাহলে আমাদের সরকারের অবশ্যই উচিত হবে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ রাজনৈতিক ও নিরাপত্তা নিয়ে যে সম্পর্ক আছে তা পুনর্মূল্যায়ন করা।
এতে বলা হয়, নোবেল পুরস্কার বিজয়ী ও কংগ্রেশনাল মেডেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের লেখা একটি খোলা মত এ সপ্তাহে প্রকাশিত হয়েছে ‘ঢাকা ট্রিবিউন’-এ। এতে গ্রামীণ ব্যাংককে সরকার তার হাতে নেয়ার বা ভেঙে দেয়ার প্রস্তাবের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন তিনি। এই ব্যাংকটি বাংলাদেশের দরিদ্র মানুষকে সহায়তা করার জন্য ড. ইউনূস প্রতিষ্ঠা করেছেন ৩০ বছর আগে। একই সঙ্গে তিনি ওইসব মানুষকে তাদের নিজেদের ক্ষুদ্র ব্যবসা করতে সহায়তা করেছেন। তাদেরকে দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার পথ দেখিয়েছেন। এ কাজগুলো করেছেন জামানত ছাড়া ঋণ দেয়ার মাধ্যমে। ক্ষুদ্রঋণ ব্যবস্থা সৃষ্টি ও দারিদ্র্য দূরীকরণে জীবনভর যে লড়াই করছেন ড. ইউনূস তার জন্য এ বছরের শুরুর দিকে তাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কংগ্রেসনাল গোল্ড মেডেল দেয়া হয়। এই পুরস্কার দেয়ার কর্তৃপক্ষীয় প্রস্তাবের স্পন্সর ছিলেন রাশ হোল্ট।
বিবৃতিতে তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংকের মতো আরও প্রতিষ্ঠান, মুহাম্মদ ইউনূসের মতো আরও অগ্রদূত বাংলাদেশে প্রয়োজন। এসব সত্য আগেই মেনে নেয়া উচিত ছিল বাংলাদেশ সরকারের এবং প্রফেসর ইউনূসের বিরুদ্ধে নয়, তার সঙ্গে কাজ করা উচিত ছিল তাদের।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×