ক্লাসে বরাবরই সাহিত্যিক হিসেবে আমার সুনাম আছে। স্কুল ম্যাগাজিনে প্রতিবছর সাহিত্যের পাতায় আমার লেখা গল্প বা কবিতা ছাপা হয়। এই সাহিত্যিক সুনামের খাতিরেই আমাদের ক্লাসের রবিন আমার নিকট একখানা প্রস্তাব নিয়ে আসল। আমি না করতে পারিনি।জীবনে সঞ্চিত সকল সাহিত্য জ্ঞানের সংমিশ্রনে লিখলাম প্রথম প্রেমপত্র। প্রতি, জয়িতা। পরিকল্পনা মতো পরদিন রবিন নিজ হাতে প্রেমপত্রটি কপি করে সুযোগ বুঝে ক্লাসের সবচেয়ে সুন্দরী জয়িতার হাতে গুজে দিল। চিঠির প্রতি উত্তরের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। কিছুক্ষণবাদেই শমসের স্যার ইয়া বড় বেত হাতে ক্লাসে ঢুকলেন এবং তার স্বভাবস্বরুপ হুংকার দিয়ে ডাক দিলেন "রবিন, সামনে আয়।" রবিন স্যারের সামনে এসে দাড়াতেই সপাসপ বেতের বারি এবং স্যারের হুংকার " বল, সাহিত্য রসে এসব কুৎসিত কথা কে লিখেছে? তোর মতো অপদার্থের পক্ষে এই লেখা সম্ভব না। বল, আসলজনের নাম বল।" আমার দো্আ কালাম সব ব্যর্থ হল। বেতের বারির ভয়ে রবিন আমার নাম বলে দিল। এতদিনের অর্জিত সব সুনাম ধুলাই মিশিয়ে স্কুল ছুটির আগ পর্যন্ত স্কুলের মাঝ মাঠে নীল ডাউন দিয়ে থাকতে হল। নীল ডাউনের যে কষ্ট তারচেয়ে বেশি কষ্ট পাইলাম স্কুল ছুটি শেষে জয়িতার ভৎর্সনায়। স্কুল ছুটির পরে সকলের অলক্ষ্যে জয়িতা আমাকে বলেছিল, "তুমি এত বোকা কেন? কেন রবিনের হয়ে আমার কাছে চিঠি লিখতে গেলে। তুমি নিজেই আমার কাছে চিঠি লিখতে পারতে। তাহলে কি আর আমি স্যারের কাছে নালিশ করি?"
আলোচিত ব্লগ
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।