somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কী খাচ্ছি ম্যাকডোনাল্ডসে!

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রজন্মের ভোজনরসিকদের কাছে ম্যাকডোনাল্ডসকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। তবে কেউ জানেন কি, কিভাবে প্রস্তুত হয় আপনাদের প্রিয় এ ফাস্টফুড। কিংবা মজার মজার সব খাবারের আদলে আসলে কী খাচ্ছেন!

সম্প্রতি এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে ম্যাকডোনাল্ডস ফ্রাই প্রস্তুতপ্রণালীর রহস্যময় সমীকরণ।

টেলিভিশন চ্যানেল ডিসকভারির দর্শকনন্দিত অনুষ্ঠান ‘মিথবাস্টার’র সাবেক উপস্থাপক গ্রান্ট ইমাহারা সম্প্রতি ফাস্টফুড সরবরাহকারী চেইন শপ ম্যাকডোনাল্ডসের পটোটো চিপস্ তৈরির প্লান্ট পরিদর্শন করেন। যুক্তরাষ্ট্রের ইদাহোতে তিনি পর্যবেক্ষণ করেন আলু থেকে চিপস হয়ে ওঠার আদ্যোপান্ত।



অনুসন্ধানে চমকপ্রদ সব তথ্য উঠে আসে। জানা যায়, ডাইমেথিলপলিসিলোক্সেন নামক সিলিকনজাতীয় উপাদান ও টিবিএইচকিউ নামক পেট্রোলজাতীয় একটি রাসায়নিক উপাদানের কথা। এগুলো সাধারণত নানারকম ম্যাকডোনোল্ডস ফ্রাইয়ে ব্যবহার হয়। তবে উপাদানগুলো নিরাপদ বলে ভোজনরসিকদের নিশ্চিত করেন ইমাহারা।



তিনি জানান, ফ্রাইয়ে তেলের ফেনা নিয়ন্ত্রণ করতে ডাইমেথিলপলিসিলোক্সেন ব্যবহার করা হয়। অন্যদিকে টিবিএইচকিউ ব্যবহার হয় ফ্রাইগুলোকে দীর্ঘসময় সংরক্ষণের জন্য।

প্রস্তুতকালে অনেকগুলো ধাপের মধ্য দিয়ে সুদৃশ্য ম্যাকডোনাল্ডস ফ্রাই তৈরি হয় বলে তিনি জানান।

প্রথমেই ক্ষেত থেকে আলু সংগ্রহ করে খোসা ছাড়িয়ে নির্ধারিত মাপে কাটা হয়। কাটার বিশেষ যন্ত্রটি ঘণ্টায় ৭০ মাইল দৈর্ঘ্যের সমান চিপস কাটতে পারে।



এরপর চিপসের আকৃতিতে কাটা টুকরোগুলো ক্যানোলা তেল, হাইড্রোজিনেটেড সয়াবিন তেল, ন্যাচারাল বিফ ফ্লেভার, হাইড্রোলাইজড গমের ময়দা, হাইড্রোলাইজড দুধ, সাইট্রিক এসিড ও ডাইমেথিলপলিসিলোক্সেনের মিশ্রণে মেশানো হয়।

মিশ্রণটিকে সুদৃশ্য ফ্রাইয়ের রঙ দিতে স্প্রে করা হয় ডেক্সট্রোজ। সেইসঙ্গে সোডিয়াম এসিড পাইরোফসফেট মেশানো হয় ফ্রাইটির ধূসর হয়ে যাওয়া ঠেকাতে। এখানেই শেষ নয়, স্বাদের জন্য কিছু লবণও মেশানো হয়।



এভাবেই প্রস্তুতকৃত ফ্রাইগুলো বিশেষ সংরক্ষণ প্রক্রিয়ার ভেতর দিয়ে কারখানা থেকে ম্যাকডোনাল্ডসের আউটলেটগুলোতে পৌঁছে যায়। রেস্টুরেন্টে পৌঁছনোর পর এগুলোকে কারখানার মতো মিশ্রণে আরও একবার ফ্রাই করা হয়।



চূড়ান্ত প্রস্তুতি পেরিয়ে খাবারের টেবিলে আসা প্রতিটি ফ্রাই মেন্যুতে থাকে ৫১০ গ্রাম ক্যালোরি, ৬ গ্রাম প্রোটিন, ২৪ গ্রাম ফ্যাট, ৬৭ গ্রাম কার্বস ও ২৯০ মিলিগ্রাম সোডিয়াম।



সাম্প্রতিক সময়ে ভোক্তাদের নানাবিধ অভিযোগের মুখে তাদের নিয়মিত মেন্যুগুলোর স্বাদে বৈচিত্র্য আনতে বেশ তৎপর হয়েছে ম্যাকডোনাল্ডস - banglanews24
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পঁই পঁই করে হিসাব রাখতে হবে, নতুবা বিপদে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×