আমার গায়ের রং কালো, এটা নিয়ে যদি আমার কোন সমস্যা না থাকে, পুরো পৃথিবীর এত সমস্যা কেনো?
যখন ছোট ছিলাম, তখন আমার বাবা মাই আমার মনে ঢুকিয়ে দিয়েছে আমি কালো, আমি দেখতে কেমন, সেটি কাউকে বলার সময় তারা বলত, গায়ের রং একটু ময়লা। ময়লা দিয়ে তারা কি বুঝাত? কারো গায়ের রং ময়লা কিভাবে হয়?
আমি কোন দোষ করলেই বলত, কাল্টু। আমার দোষের সাথে গায়ের রংয়ের কি সম্পর্ক?
সমবয়সী, ভাই-বোন তারাও কাল্টু বলার লোভ সামলাতে পারত না। আমার গায়ের রং ই যেন আমার সকল সমস্যা।
ঐ যে আমার পরিবার, আমার সমাজ আমার মনের ভিতর ঢুকিয়ে দিয়েছে আমি কালো, সেটা আমাকে আজও ভোগাচ্ছে। এখন কারও সাথে পরিচিত হতে গেলে সবার আগে আমার মনে হয়, আমি তো কালো, তারা আমার কথা শুনবে তো? গুরুত্বপূর্ণ সময়ে, যখন নিজেকে মেলে ধরতে হবে, তখন আমি হঠাত আত্নবিশ্বাস হারিয়ে যাই- হঠাত মনে হয় আমি কালো।
আজ আমি দেশের একটা সেরা শিক্ষা প্রতিষ্ঠানে আছি। কিন্তু কালোর ভূত এখনো আমাকে ছাড়ে নি। এখনো মাঝে মাঝে ফ্রেন্ডরা সোমালিয়ান বলে ডাকে। জানি মজা করে ডাকে। কিন্তু ওটা আমাকে সত্যিই হার্ট করে।
একজন ছেলে হয়ে যদি আমাকে এত্ত সমস্যার সম্মুক্ষীন হতে হয়, একজন মেয়ের তাহলে কি অবস্থা হয় চিন্তা করেছেন???
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



