somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুক্তি মুন্না
আমি আমার জীবনের লক্ষ্য নিয়ে সন্দিহান ছিলাম এবং এখনো আছি। আমি পথিক হয়ে আসলে কোথায় যাচ্ছি, এর শেষ কি হবে তা আমাকে মাঝে মাঝে ভাবিয়ে তুলে। কিন্তু আমি হেঁটে চলছি অবিরত। আমি নিজেকে মেঘের সাথে তুলনা করতে পছন্দ করি, একদিন সেও বৃষ্টি হয়ে ঝরে পড়ে। আমিও ---

মাহে রমজানে নাচ-গান নিষিদ্ধ করলো পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া

১৪ ই জুন, ২০১৬ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া নাচ-গান এবং ড্রামসহ কোনো বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করেছে। চলতি রমজান মাসজুড়ে দেশটিতে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। গতকাল সোমবার দেশটির সরকারের এক মুখপাত্র পুলিশের এই নিষেধাজ্ঞার কথা জানান।

গত ডিসেম্বরে গাম্বিয়াকে ইসলামিক রাষ্ট্র ঘোষণা করেন এর প্রেসিডেন্ট ইয়াহইয়া জাম্মেহ। এমন ঘোষণার কয়েক মাস পরই রমজানে নাচ-গান ও ড্রাম বাজানো নিষিদ্ধ করা হলো।

গাম্বিয়া পুলিশের নিষেধাজ্ঞায় বলা হয়েছে, রমজানে মাসজুড়ে দিনে অথবা রাতে এমন কোনো উৎসব বা আয়োজন করা যাবে না, যেখানে নাচ-গান এবং ড্রামসহ কোনো বাদ্যযন্ত্র ব্যবহার হয়। নিষেধাজ্ঞা অমান্যকারীদের গ্রেপ্তার করা হবে এবং কোনো আপস ছাড়াই আইনের আওতায় নেওয়া হবে।

গাম্বিয়া পুলিশের মুখপাত্র লামিন এনজি বার্তা সংস্থা এএফপিকে বলেন, পুলিশের নিষেধাজ্ঞা জনগণ মেনে নিয়েছে। এখনো পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্যের কোনো অভিযোগ পাওয়া যায়নি।





গত ডিসেম্বরে গাম্বিয়াকে ইসলামিক রাষ্ট্র ঘোষণা করা হলেও দেশটির সংখ্যালঘু খ্রিস্টানদের প্রতি সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছিল। ওই সময় নারীদের জন্য নির্দিষ্ট কোনো পোশাকের বিধান রাখা হয়নি। ইসলামিক রাষ্ট্র ঘোষণার কয়েক সপ্তাহ পরই সরকারি নারী কর্মচারীদের মাথা ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়। সরকারি ফাঁস হওয়া নথিতে এই নির্দেশের কথা জানা যায়। তবে গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহইয়া জাম্মেহ পোশাকের ওই নির্দেশ তুলে নেওয়ার কথা জানান।

সাবেক ব্রিটিশ উপনিবেশ গাম্বিয়ার জনসংখ্যা প্রায় ২০ লাখ। এর মধ্যে ৯০ শতাংশই মুসলমান। বাকি জনগোষ্ঠীর ৮ শতাংশ খ্রিস্টান এবং ২ শতাংশ অন্যান্য ধর্মে বিশ্বাসী। ৫০ বছর বয়সী গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহইয়া জাম্মেহ সাবেক সামরিক কর্মকর্তা। ১৯৯৪ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই তিনি শক্ত হাতে দেশ শাসন করছেন।
হে আল্লাহ আমাদের মাতৃভমিতেও এমনি ভাবে আইন করে যেন সকল বেহায়াপনা ও বেলেল্লাপনার বিরুদ্ধে সোচ্ছার হওয়া যায় সেই তওফিক্ব দান করো!

- See more at: Click This Link

সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৬ রাত ১১:০৬
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬



রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?

বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

×