somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতারনার নতুন কৌশল

০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতারনার নতুন কৌশল... [ সচেতনতামূলক পোষ্ট ]

ঘটনা-১:

আমাদের অফিসের একজন অফিসার প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিল, টাকার খাম হাতেই ছিল। অফিস থেকে ব্যাংকের দূরত্ব প্রায় ২০০ মিটার।

রাস্তায় একটা সিএনজি থেকে তাকে প্রশ্ন করা হয় সোনালী ব্যাংক কোথায়, সে উত্তর দেয়ার সময়েই ২ জন মানুষ তার দুই পাশে এসে দাঁড়ায়, একজন তার ঘাড়ে হাত রাখে। তারপর অফিসারটি প্রায় চুপচাপ হয়ে যায়।
৫/৬ মিনিট পরে পাশাপাশি থাকা দুইটা সিএনজিতে করে অন্য দুইজন তার টাকার খাম নিয়ে চলে যায়, আর অফিসারটি প্রায় ঘন্টাখানেক পরে বুঝতে পারে তার টাকা অন্যরা নিয়ে গেছে।
আমরা প্রথমে সন্দেহ করি ঘটনার সত্যতা নিয়ে, পরে পাশেই থাকা অন্য একটি ব্যাংকের সিসিটিভির ফুটেজে দেখি তার বর্ণণার সাথে ঘটনা প্রায় একই।

অফিসারটি বলতেছে সে দেখতে পাচ্ছে তার কাছে থেকে টাকা নেয়া হচ্ছে বাট সে কি করবে তা নাকি বুঝে উঠতে পারছিল না, তাকে জোর ও করা হয়নি, কিছু খাওয়ানোও হয়নি।
ঘটনা-২:
মহাখালীতে একজনের কাছে থেকে শোনা।
একজন ভদ্রমহিলা বাজারে গিয়েছে, এমন সময় পাশ থেকে একজন দরিদ্র মহিলা তার কাছে সাহায্যের আবেদন জানায়, তারপর আরো ২/১ জন তাকে কিছু সাহায্য করতে উৎসাহিত করে।

তখন সেই ভদ্র মহিলা ঐ অসহায় মহিলাটিকে তার হাতের স্বর্ণের চুড়ি, গলার চেইন, কানের দুল, মোবাইল দিয়ে চলে আসে।
বাসায় আসার পরে তার মনে পরে সে তার সব গহনা ঐ মহিলাটিকে দিয়ে আসছে, কেন দিয়েছে তা মনে করতে পারেনা।

ঘটনা-৩:
একটি ব্যাংকের ম্যানেজারের বর্ণণা থেকে।
তার একজন গ্রাহক ব্যাংকে দেড় লাখ টাকা জমা দিতে ব্যাংকে আসছিল, ব্যাংকের সামনে থেকে একজন ব্যক্তি তাকে ওভারটেক করে। তারপর কিছু সময় পরে দেখে তার কাছে থাকা টাকা নেই।
সেই ব্যক্তি মনেই করতে পারতেছে না কিভাবে তার টাকা কে নিয়ে গেল।

ঘটনা-৪:
গতকাল বুধবার (ঈদের একদিন পর), আমি আসতেছি IUB এর সামনে দিয়ে সকাল ৮:৩০ টায়, যেহেতু ঈদের ছুটি সেহেতু রাস্তা একদম ফাকা।
হঠাৎ একজন লোক প্রায় ৪০ এর মত বয়স, আমার কাছে এসে তার মোবাইলটা নাকের সামনে নিয়ে এসে বলতেছে, “ওস্তাদ ২০ টাকা ফ্লেক্সি দিছি, আসছে কি একটু দেখেন”?
মাথাটা আমার কেমন যেন ঝিনঝিন করে উঠল, মুহুর্তেই তার কাছে থেকে সরে গিয়ে বল্লাম আসছে।
তারপরই প্রায় দৌড়ে তার কাছে থেকে নিরাপদ দূরত্বে গিয়ে তাকে তাকিয়ে দেখলাম, চুপচাপ হেটে যাচ্ছে, তাকে চ্যালেঞ্জ করতে চাইলাম কিন্তু আশেপাশে কোন লোক না দেখে সাহস পেলাম না।
অস্ত্র ধরলে তার সাথে লড়াই করা যায়, কিন্তু তাদের কেমিকেলের সাথে লড়াই করব কিভাবে?
উপরে উল্লেখিত ৪ টা ঘটনাই একদম রিসেন্ট। অনেক ধরণের আধুনিক কেমিকেল বের হয়েছে যা দিয়ে মানুষকে সাময়িক সময়ের জন্য সম্মেহন করে তার সবকিছু হাতিয়ে নেয়া হচ্ছে।
সুতরাং অপরিচিত/নির্জন স্থানে কারো সাথে কথা বলবেন না, কেউ কোন ধরণের হেল্প চাইলে আশেপাশে মানুষদের নিয়ে হেল্প করুন, একা একা বীরত্ব ফলাতে যাবেন না।
সচেতন হোন, দূর্ঘটনা থেকে দূরে থাকুন। শেয়ার, ট্যাগ করে আপনার আত্বীয় স্বজন,বন্ধু বান্ধবদের জানিয়ে দিন।

১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×