somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখা হলো না

১২ ই জুলাই, ২০০৭ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাত বছর। লম্বা একটা সময়। আজ থেকে সাত বছর আগে তার সাথে প্রথম এবং শেষা দেখা হয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি পরিক্ষা দিতে গিয়েছিলাম। সেখানেই তার সাথে আমার পরিচয়। কথা ছিল চিঠিতে আমাদের যোগাযোগ হবে। দু-একটি চিঠি বিনিময় হয়েছিল। তারপর আর যোগাযোগ হয় নি। কারণ ব্যস্ততা না অলসতা সেটা না হয় নাই বললাম। তারপর অনেকদিন কথা নেই, দেখা নেই, চিঠি নেই। কিন্তু তাকে ভুলি নি একদিনের জন্যও।
গত বছর হঠাত কর্ই আবার তার সাথে যোগাযোগ ঘটে অনেকটা নাটকীয় ভাবে। দৈনিক যায়যায়দিনে তাকে নিয়ে আমি একটি ছোট্ট স্মৃতিচারণ করেছিলাম। লেখা শেষে আমার ই-মেইল অ্যাড্রেসটা ছিল। লেখাটা পড়ে আমাকে ই-মেইল করেছিল সে। তারপর আবার বেশকয়েকদিন কথা এবং যোগাযেগা ঘটে।
গত পরশু হঠাত করেই সে আমাকে জানাল যে সে আগামীকাল ঢাকায় আসছে। এবং আমার সাথে দেখা করতে চায়। আমি বললাম ঠিক আছে। ঢাকায় এসে আমাকে ফোন দিও। সে ঢাকায় এসে আমাকে ফোন দিল। কিন্তু দূঃখের বিষয় আমি তখন অফিসের কাজে ভীষণ ব্যস্ত। একটি অনুষ্ঠানের কো-অর্ডিনেট করছি। অনুষ্ঠান ছেড়ে তো আর বের হওয়া যায় ন। বললাম বিকেলে দেখা করবো।
সে বলল, ঠিক আছে।
যথারিতি আমি বিকেলে ফোন করলাম। কিন্তু ততক্ষণে সে ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। গাড়ীতে তখন। দেখা হলো না।
সাত বছর পর দেখা হবে এটা ভেবে বেশ পুলকিত হচ্ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আর দেখা হলো না।
তবে সে বলেছে আবার সে ঢাকা আসবে তখন অনেক সময় নিয়ে আসবে। তখন ঠিক দেখা করে যাবেই।
আমি সে আশায় আবার প্রহর গুণা শুরু করলাম।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লবের শরিকরা

লিখেছেন তানভীর রাতুল, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ২:৪১

যারা বিপ্লব আনে, তারা বিপ্লব টেকায় না। যারা বিপ্লব টেকায়, তারা শরিকদের টেকায় না। ১৯৭৯ সালে ইরানে খোমিনি ক্ষমতায় এসেছিল বামদের কাঁধে চড়ে। কমিউনিস্ট, সেকুলার, নারীবাদী—সবাই শাহের বিরুদ্ধে এক কাতারে... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

×