"তোমায় ছাড়া বাঁচবো না"
বলার পরও বেঁচে আছি
তুমিও আছো
বরং অনেক বেশি ভাল আছো।
.
জানতে চাও, আমি কেমন আছি ?
ভাল আছি, খুব বেশি ভাল আছি
যতটা ভাল সহ্য করা যায়, তুমি বিহনে..
খারাপ থাকলেও তো
তোমার কিছু আসে যায় না
তো কেনই বা ভাল থাকবো না ?
.
যা হারানোর হারিয়েছি
এখন তো আর নতুন করে হারানোর ভয় নেই
আমি কাঁদলেই তুমি ভয় দেখাতে
বলতে, কান্না করলে নাকি চোখের পানি শেষ হয়ে যাবে।
তাই কাঁদতাম না !
জানো তো ?
এখন আর আগের মতো কান্না আসে না
হয়ত চোখের পানি শেষ হয়ে গেছে
তুমি আমায় ভাল না বাসলে
কিন্তু আমি তো তোমায় ভালবেসে ছিলাম।
তাই তোমার চলে যাওয়া মেনে নিতে পারিনি।
বুকের রক্তক্ষরন নোনা জলে প্রকাশ পেয়েছে মাত্র !
বিশ্বাসের সংজ্ঞাটা তুমি পাল্টে দিয়েছো
অপমান করেছো ভালবাসার।
অসংখ্য স্বপ্নের বীজ বুনেছিল দু' চোখে
কোন খেয়ালে আবার তুমিই পুড়িয়ে ছারখার করলে সবকিছু.?
.
তোমায় ছাড়া একা থাকতে খুব কষ্ট হয়
স্মৃতিরা তাড়িয়ে বেরায়
অভিনয়ে যখন ক্লান্ত হয়ে পরি
তখন মনে হয় নিজেকে শেষ করে দেই...
কিন্তু আত্মহত্যা যে মহাপাপ !
তাছাড়া আমি মারা গেলে তোমার ধ্বংসাটা তো দেখতে পারবো না,
কি বলো?
তাই তো আজ ও বেঁচে আছি...
::
::
-
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৭:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


