গেরুয়া রং টা খুব প্রিয় ছিল আমার,
চিনতে পেরেছ তো রং টা?
ওই যে,কফি চামচে নাড়লে যে রং টা গাঢ় থেকে গাঢ়তর হয়ে যায়।
রং টা কোথায় প্রথম দেখি,মনে আছে তো?
গেরুয়া একটা পাঞ্জাবী ছিল তোমার।
সেই পাঞ্জাবী পরে,বটতলায় বুনো উদ্দাম চুলে কবিতা আবৃত্তিরত তুমি,
"আমি জন্মেছিলাম তোমার জন্য,শুধু তোমার জন্য।"
এখন আর পাঞ্জাবীটা দেখিনা।
কফি ও চামচে নাড়া হয়না।
কবিতা শুনি না,হৃদয়ের লতানো গোলাপ গাছে তাই আগাছা।
আমার এখন প্রিয় রং তাই চারপাশের কালো অন্ধকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




