somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেমি এবং কয়েকটি জোনাকিপোকা (অনুগল্প)

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

..
...

......

ছাদের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে সিগারেট টানছি আর চাঁদ দেখছি।আমি কোন আধা-পাগলা কবি নই যে হা করে তাকিয়ে চাঁদ দেখব, তবুও আজ দেখছি। কেন যেন ভালো লাগছে, কেন লাগছে জানিনা। জানতে চাই ও না।সবকিছু জানতে হয়না।চাঁদের চারপাশে কিছু সাদা মেঘের টুকরো ঘুরঘুর করছে কিন্তু চাঁদকে আড়াল করছে না। নিশচয়ই এটা একটা খেলা। মহাবিশ্বের প্রতিটি বস্তুই কোন-না-কোন খেলা খেলছে। এবং তিনি এসব নিয়ন্ত্রন করছেন। মূল খুঁটি যার কাছে।


সিগারেট শেষ। আরেকটা ধরাবো কি-না ভাবছি এমন সনয় কানে নূপুরধ্বনি আসল।পেছনে তাকিয়ে দেখি রেমি এসেছে।তার পড়নে সবুজ শাড়ি। কপালে সবুজ টিপ। বেহেস্তের হুর-পরীরা রেমিকে এভাবে দেখলে লজ্জা পেয়ে পালাত।সবুজ শাড়িটা আমার দেওয়া।এই শাড়িটা পেয়ে সে এমন ভাব করেছিল যেন কেউ চাঁদের মাটি পার্সেল করে পাঠিয়েছে।


-কেমন আছ শফিক?
-ভালো।
-আজ কয়টা সিগারেট খেয়েছ?
-জানিনা।
-তুমি কি সুখে আছ শফিক?
-হুঁ।

আমার ক্ষীণ আওয়াজ রেমির কানে পৌছল কিনা জানিনা।সে আরেকটু কাছে এসে দাঁড়াল।খোপা বাঁধেনি। মৃদু বাতাসে রেমির কয়েকটা পাতলা চুল উড়ছে।

-আমার উপর রাগ করেছ? রেমি বলল।
-নাহ।রাগ করব কেন?
-এই যে আমি চলে গেলাম, তাই।
-রাগ করিনি।
-রাগ না করলে এত কম কথা বলতে না। আসার পর থেকে একবার ভালো করে তাকিয়েও দেখনি।
-কেন এসেছ?
-এমনিই এসেছি। তোমাকে দেখতে।
-আমাকে দেখার জন্য আসতে হবেনা।


রেমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। কাঁদছে? হতে পারে। মেয়েরা অল্পতেই কাঁদে।
-আমার মেয়ে কোথায়?
-জানিনা।
-জাননা মানে? নোহা কোথায় এখন?
-বললাম ত জানিনা।
-তোমার মেয়ে আর তুমি বলছ সে কোথায় আছে জাননা?


রেমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাদছে। মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে যাতে আমি তার চোখের জল না দেখি। রাতে ছাদে আসার জন্য রেমি পাগল ছিল। আমার হাতে হাত রেখে বসে থাকত। কখনোবা ছাদের অন্যপাশে গিয়ে অদ্ভুত কোন কারণে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদত। কিন্তু আমাকে তা বুঝতে দিত না।


আমার বুকের কোথাও কি একটু ছিনছিন ব্যথা করছে? করছে হয়ত। প্রশ্রয় দিলে ব্যথা আরো বাড়তে থাকবে। সেটা হতে দেয়া যায়না। কিছু একটা করতে হবে। কি করতে হবে সেটা আমার জানা।


আমি আরেকটা সিগারেট ধরালাম।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×