অভিজ্ঞ ব্লগারগণ আজ আমি একটা সমস্যা ফেস করলাম আমার পিসিতে।
সমস্যা হল : পিসির সব কানেকশন ঠিক আছে কিন্তু ডিসপ্লে আসছে না। সমস্যা কি ঠিক বুঝতে পারছি না। পিসির বয়স ৯ মাস। হার্ডডিস্কটা পুরোনো ছিল বলে কিছুদিন আগে নতুন একটা লাগিয়েছি।
কনফিগার হল : (ইন্টেল সেলেরন, ৫১২ RAM, ৮০ গিগা হার্ডডিস্ক)।
*** পিসিতে যে UPS ছিল তা খুবই নিন্মমানের। বিদ্যুৎ গেলে ১০ সেকেন্ডও ব্যাক আপ দিতে পারত না। এভাবে প্রতিদিন গড়ে ২০ বার বিদ্যুতের কারণে হঠাৎ করে পিসি বন্ধ হয়ে যেত।
আমার যেটা মনে হচ্ছে তা হল , যেহেতু অনেকবার লো-ভোল্টেজ এর কারণে পিসি অফ হয়েছে সেহেতু পাওয়ার সাপ্লাই বক্স নষ্ট হতে পারে। কিন্তু দেখলাম পাওয়ার সাপ্লাই বক্সের ফ্যান এবং সিপিইউ এর পাওয়ার+হার্ডডিস্ক লাইট কাজ করছে। অন করার সাথে সাথে কী-বোর্ড , মনিটর এবং সিপিইউ'তে লাইট জ্বলছে। তারপর মনিটরে কোন ডিসপ্লে আসছে না।
কি সমস্যা হতে পারে আর কীভাবে এর সমাধান করব আপনার একটু জানান। প্লিজ।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



