হঠাৎ তুমি ...
কাল ঈদ। রাতে তাড়াতাড়ি ঘুমানো দরকার কারণ সকালে ঈদের নামায পড়তে হবে। একটি বেনসন সুইচ সিগারেট ধরিয়ে বারান্দায় দাঁড়াল কিশোর । পাশের বাসায় কেউ আর্ক এর পুরনো একটি গান শুনছে ...
সুইটি ...... তুমি আর কেঁদো না
অভিমান করো না .... দূরে দূরে থেকো না ... ঘুম আসে না ...।
গান শুনতে শুনতে প্রায় এক যুগ পর ভাবনার কথা মনে পড়ে গেল। ভাবনা এখন কেমন আছে ? কেমন হয়েছে দেখতে ? খুব দেখতে ইচ্ছা করছে ভাবনাকে । যেই ভাবা সেই কাজ। কিশোর তৈরি হয়ে বাসা থেকে বের হল। রওনা হল ভাবনার বাড়ীর উদ্দেশ্য। বাসার মোড়েই একটি ইয়েলো ক্যাব পেয়ে গেলো । প্রায় ২০০ কিমি পথ যেতে হবে।
২
রাত ৩ টা। ভাবনার খুব অস্থির লাগছে আজ । বাচ্চারা ঘুমিয়ে গেছে। স্বামীর কাপড়ের ব্যবসা। চাঁন রাতে বিক্রিটা বেশী হয়। তাই আজ তার স্বামীর বাসায় আসতে দেরী হবে। দোতালার বারান্দায় চেয়ার নিয়ে বসে আছে সে। বারান্দায় টবের মাঝে কয়েকটা গোলাপ ফুল গাছ আছে। গাছ থেকে গোলাপ ছিঁড়ে গন্ধ শুঁকছে ভাবনা। একটি গাড়ীর হেড লাইটের আলো এগিয়ে আসছে সামনের দিকে। গলির শেষ মাথায় তাদের বাসা। আশে পাশে সবাই তাদের আত্নীয় স্বজন। এত রাতে কে এলো গাড়ীতে করে, কার বাড়িতে এলো ? ভাবনার একটু ভয় ভয় লাগছে।
৩
গাড়ীটা ঠিক ভাবনার বাসার সামনে দাঁড়াল। কিশোর ক্যাব থেকে নেমে দাঁড়াল। সরাসরি ভাবনার চোখে চোখ পড়ল তার। সময় যেন স্থির হয়ে গেল তাদের জন্য। দুজনের মাঝে নির্বাক কথা হতে থাকল।
ভাবনা: এতদিন পর কেন এলে? আমার মার কাছে আমার সাথে সম্পর্ক না রাখার প্রতিজ্ঞা করে তো পালিয়েছিলে। ভীতু, কাপুরুষ কোথাকার!!! এতদিন পর কেন এলে?
কিশোর: তোমাকে দেখার ইচ্ছে হল তাই চলে এলাম । আর তখন আমি নিতান্তই বালক ছিলাম। অনেক সিদ্ধান্তই সঠিক ভাবে বা শক্তভাবে নিতে পারিনি । আই এম সরি। কেমন আছ?
ভাবনা: সব কিছু কি তোমার ইচ্ছে মতো হবে? ইচ্ছে হয়েছিল চলে গিয়েছিলে, ইচ্ছে হলো দেখতে চলে এলে... তুমি নাটক করতে পারো বটে!! আমার ইচ্ছার কি কোন মূল্য নাই। তোমাকে ছাড়া খুব ভাল আছি । খুব সুখে আছি । আচ্ছা, তুমি এত মোটা হইছো কেমনে?
কিশোর: সব কিছুই আল্লাহর ইচ্ছায় ঘটে। আমার আর তোমার ইচ্ছার খুব একটা মূল্য নেই। তুমি সুখে আছো শুনে খুব ভাল লাগল। আর তোমার বিরহে মোটা হয়ে গেছি, সুন্দরী !!!
ভাবনা: তুমি কতদিন থাকবে এখানে?
কিশোর: তোমাকে দেখার ইচ্ছা ছিল। দেখা হল, এখন চলে যাবো।
ভাবনা: তুমি তো আসোই চলে যাবার জন্য।
ভাবনা তার মনের সমস্ত আবেগ একত্রিত করে হাতের গোলাপ ফুলটা কিশোরের দিকে ছুড়ে দিয়ে ঘরের ভিতর চলে গেল।
কিশোর গোলাপ ফুলটা হাতে নিয়ে গাড়ীতে উঠে বসল। নিয়াজ মোহাম্মদ চৌধুরীর একটা গান বাজছে গাড়িতে:
টানা টানা চোখে কালি পড়েনি কোন
হাসলেও গালে টোল পড়ে এখনো ।
কি জাদু জানো তা বিধাতা জানেন
কবিতায় পড়া সেই বনলতা সেন।
জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি
সবকিছু ভুলে যেন করি লেনদেন ……
তুমিও তো বেশ আছো... ভালই আছ ...
কবিতায় পড়া সেই বনলতা সেন ......
কিশোর
১০/০৮/২০১৩
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।