প্রিয়াঃ তুমি যে মানুষকে আলোকিত করতে চাও, কিভাবে করবা?সবাইকে এনার্জি বাল্ব গিফট করবা নাকি টর্চ বা মোমবাতি দিবা? হিহিহি!!!
কিশোর হেসে বলে, অনেকটা তাই করব।
প্রিয়াঃ মানে?
কিশোরঃ চোখ বন্ধ করে ভাব, আমরা বিশাল হল রুমে বসে আছি, সামনে অনেক মানুষ চেয়ারে বসা, হল রুম থেকে বের হওয়ার জন্য তিনটি রাস্তা। এসময় হঠাত কারেন্ট চলে গেল, কোন অল্টারনেটিভ পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা নেই। এ অন্ধকার অবস্থায় তোমাকে হল রুম থেকে বের হতেই হবে, বের হওয়ার চেস্টার শুরুতেই তুমি অন্ধকারের মাঝে হোচট খেয়ে পরে গেলে ......... চারদিকে ঘুটঘুটে অন্ধকার ...... চারদিকে ঘুটঘুটে অন্ধকার .........
প্রিয়াঃ ওকে। তারপর।
কিশোরঃ তারপর ......... আগে গুরু শব্দের মানে বলি। গু মানে হলো অন্ধকার আর রু মানে হলো নিবারনকারী। গুরু শব্দের অর্থ দাঁড়ায় অন্ধকার নিবারনকারী। যাই হোক, ওই অবস্থায় একটা স্পট লাইট তোমার উপর পড়ল এবং তা ধীরে ধীরে সরে গিয়ে বের হবার পথ দেখিয়ে দিল। অতঃপর ওই পথ দিয়ে তুমি হলরুম থেকে বের আসলে। এটাই হলো গুরুর কাজ, যে পথ দেখিয়ে বা জীবনের সত্য সম্পর্কে জ্ঞান দিয়ে মানুষকে আলোকিত করে।
প্রিয়াঃ তুমি কি নিজেকে গুরু ভাব নাকি? অসহ্য। তুমি হইলা একটা গরু!।আমি এখন বাসায় যাব। বাই।
কিশোর হাসছে।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




