somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিমুকে নিয়ে ছেলেমানুষী লেখা (উৎসর্গ- সত্যিকারের হিমু ও তাঁর স্রষ্টাকে)

২০ শে জুলাই, ২০১২ সকাল ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ হিমু পাঞ্জাবিটা খুঁজে পাচ্ছিল না। গতকাল অনেক রাত অব্দি হেঁটেছে, রাত শেষে হোটেলে এসে কখন ঘুমিয়েছে বলতে পারেনা । শুধু মনে আছে পাশের রুমের ইদ্রিস সাহেবের ঘরের লাইট তখনো জ্বলছিল।
বাইরে প্রচুর রোদ।
খিদে ভাব হয়েছে, কিছু খাওয়া দরকার। বহুদিন রুপার খোঁজ নেওয়া হয় নি আর মাজেদা খালার কাছেও যাওয়া দরকার।
হিমু বুঝতে পারে না হঠাত তাঁর এত সামাজিক কেন হতে ইচ্ছে করছে, কেন ইচ্ছে করছে ঘরে আর কেউ থাকুক-তাকে চা, টা বানিয়ে দিক। চিন্তা বন্যার মত বিষয়। চিন্তারা আসতে শুরু করেছে-ঘোর ধরা ভাব আর পাঞ্জাবি ছাড়াই রুমের বাইরে বের হয় সে।
শুক্রবারে সবাই মোটামুটি হোটেলেই আছে। পেপার পড়তে দেখা গেল ইদ্রিস আর আফজাল সাহেবকে। আফজাল সাহেব ব্যবসায়ী মানুষ, পেপার টেপার পড়েন না খুব বেশি। আজ কেন পড়ছেন তা দেখে হিমুর কৌতূহল হল।
-লোকটা মারাই গেল হিমু সাহেব।
-কার কথা বলছেন?
-হুমায়ূন আহমেদ, শোনেন নি নিউইয়র্কে গিয়েছিল চিকিৎসা করাতে?
-শুনেছিলাম, লোকটা ত আমাকে মহা ফেভারীট করে দিয়ে গেল।
-এখন ত উনি নেই, কে লিখবে হিমু সাহেব আপনাকে নিয়ে?-আফজাল সাহেব বই-পত্র পড়েন না, কিন্তু তাঁর কণ্ঠও কেমন ভেজা ভেজা শোনাল।
হিমু বুঝতে পারল কান্না সংক্রামক জিনিস আর তাঁর মহামানবের ট্রেনিং দেওয়া বাবাই ত বলে গেছেন- তুমি চোখে জল আনিবে না, কারণ চোখের জলে মানুষের পরিচয় থাকে, তুমি কোনক্রমেই তোমার আসল পরিচয় সকলের সামনে দেখাইবে না, মনে রাখিবে আচ্ছাদিত জিনিস চিরকাল মজবুত থাকে।
হিমু উঠে চলে গেল রুমে। হোটেলের সব কয়টি জানালা এই দিনের বেলা বন্ধ করে জীবনের প্রথম আর শেষ কান্না কাঁদল অঝোর ধারায়।কেন কাঁদল সে এই তর্ক থাক। যে মানুষটা তাকে বাচিয়ে রেখেছিল ওর মত করে আজ তিনি নেই-ভাবতেই হিমু কবিতা লিখতে থাকলো তাঁর মাথার ভিতরেই-
চলে যাওয়া মানে একেবারে চলে যাওয়া?
রেখে গেলে কত কিছু জানো কী তা?
আমার জীবন জানে তুমি কোন সখা
ভাল থেকো হে গুরু-এই এত টুকু চাওয়া।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×