somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতিহাসের শ্রেষ্ঠ হিপোক্রেসি

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীতে যত রঙবেরঙের 'দিবস' রয়েছে, তার বেশিরভাগেরই উদ্ভব পাশ্চাত্যে; ইহুদী ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাধ্যমে! যেহেতু এ দিবসগুলো তাদের তৈরি, তাই এক্ষেত্রে আমাদের কিছু নাক সিটকানো ব্যাপার রয়েছে! বিশেষত, একটা ব্যাপার লক্ষ করে দেখবেন, পৃথিবীতে যে কয়েকটি ধর্মবিরোধ জাতীয় ব্যাপার রয়েছে, তার মধ্যে বিশেষভাবে উল্লেখ্য হচ্ছে, ইহুদি-খ্রিস্টানদের সাথে মুসলিমদের বিরোধ ও হিন্দুদের সাথে মুসলিমদের বিরোধ! যেহেতু, পৃথিবীর বৃহত্তম দুটো ধর্ম হচ্ছে খ্রিস্টধর্ম ও ইসলাম, তাই এদের মধ্যেকার দ্বন্দ্বটিই অধিক প্রকাশিত হয়ে পড়ে! লক্ষ করলে দেখবেন, ইহুদি-খ্রিস্টানদের একটা বড় অংশ যেমন মুসলিমদের অপছন্দ করে; তেমনি মুসলিমদের সিংহভাগই ইহুদি-খ্রিস্টান সভ্যতাকে তথাকথিত 'দাজ্জাল' বলে চিহ্নিত করে!
এ সকল সমস্যার প্যাঁচগোছে পড়ে পৃথিবী এখন মহাফ্যাসাদে!

যা হোক, এবারে চলুন প্রসঙ্গে আসি!
অন্য অনেক বিষয়ের মতো কালে কালে ধর্মীয় বিদ্বেষের শিকার হয়েছে বিভিন্ন 'দিবস'ও! এর মধ্যে সবচেয়ে হাস্যকর বিবাদ-বিরোধটি রয়েছে এপ্রিলের ১ তারিখ, অর্থাৎ 'এপ্রিল ফুল ডে' নিয়ে!
স্বার্থান্বেষী মুসলিম নেতাগণ এ দিবসটিকে ঘিরে এক চরম বিদ্বেষ ছড়িয়ে দিয়েছেন পৃথিবীব্যাপী সব মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে! তারা যুগে যুগে প্রচার করেছেন এক আজব আষাঢ়ে গল্প, যেখানে বলা হয়— এ দিনে মুসলমানদের বোকা বানিয়ে মসজিদে ঢুকিয়ে খ্রিস্টানরা তাদের পুড়িয়ে মেরেছিল এবং মুসলমানদের বোকা বানানোর দিন হিসেবেই খ্রিস্টানরা এ দিনটিকে 'এপ্রিল ফুল ডে' হিসেবে পালন করে!
সত্যি কথা বলতে, মুসলিম নেতাদের কর্তৃক মুসলমান জনগোষ্ঠীকে লক্ষ করে ইতিহাসের সবচেয়ে বড় হিপোক্রেসি হচ্ছে এ গল্পটি!

চলুন, এ পর্যায়ে জেনে নিই 'এপ্রিল ফুল ডে' নামক দিনটির প্রকৃত ইতিহাস:
এই দিনটি মূলত প্রতিবেশীদের উপর কৌতুক করার জন্য একটি বিশেষ দিন হিসেবে পৃথিবীব্যাপী স্বীকৃত!
ইরানে পার্সি ক্যালেন্ডার অনুসারে, নববর্ষের ১৩তম দিনে আনন্দ-মজা করা হয়। এই দিনটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ১ এপ্রিল ও ২ এপ্রিল সদৃশ।
ঐতিহাসিকদের মতে, ১৫৬৪ সালে ফ্রান্সে নতুন ক্যালেন্ডার চালু করাকে কেন্দ্র করে এপ্রিল ফুল ডে'র সূচনা হয়। ঐ ক্যালেন্ডারে ১ এপ্রিলের পরিবর্তে ১ জানুয়ারিকে নতুন বছরের প্রথম দিন হিসেবে গণনার সিদ্ধান্ত নেয়া হয়! এতে কিছু মানুষ তার বিরোধিতা করে এবং ১ এপ্রিলকেই নববর্ষের প্রথম দিন হিসেবে গণনা জারি রাখে! এই যারা পুরোনো ক্যালেণ্ডার অনুযায়ী ১ এপ্রিলকেই নববর্ষের ১ম দিন ধরে দিন গণনা করে আসছিল, তাদেরকে প্রতি বছর ১ এপ্রিলে 'বোকা' উপাধি দেয়া হতো।
এছাড়া আরো একটি ব্যাপার হলো, ফ্রান্সে 'পয়সন দ্য আভ্রিল' (Poisson d'avril) নামক একটি উৎসব পালিত হয়! এ উৎসবের সাথে মাছের একটি সম্পর্ক আছে। এপ্রিলের শুরুর দিকে ডিম ফুটে মাছের বাচ্চা বের হয়। সে সময় শিশু মাছগুলোকে সহজে বোকা বানিয়ে ধরা যায়। সেজন্য তারা ১ এপ্রিলে 'পয়সন দ্য আভ্রিল' বা 'এপ্রিলের মাছ' উদযাপন করে। এ দিনে শিশুরা একজন অন্যজনের পিঠে তার অজান্তেই কাগজের মাছ ঝুলিয়ে দেয়। যখন অন্যরা সেটা দেখে, তখন সবাই বোকা বানানো শিশুটিকে লক্ষ করে 'পয়সন দ্য আভ্রিল' বা 'এপ্রিলের মাছ' বলে চিৎকার করে আনন্দে ফেটে পড়ে!
এভাবেই দিনটির উদ্ভব— একে অপরকে বোকা বানিয়ে মজা ও আনন্দ উদযাপনের উপলক্ষ হিসেবে!
কবি চসারের 'ক্যান্টারবারি টেইলস' (১৩৯২) বইয়ের 'নানস প্রিস্টস টেইল'-এও এই দিনটির কথা খুঁজে পাওয়া যায়!

সুতরাং চলুন,
বোকা হই, বোকা বানাই!
আনন্দে ভরে তুলি বোকামিভরা একটি দিন— মজার 'বোকা দিবস'!....

তথ্যসূত্র:
1. Bonner, John; Curtis, George William; Alden, Henry Mills; Samuel Stillman Conant; John Foord; Montgomery Schuyler; John Kendrick Bangs; Richard Harding Davis; Carl Schurz; George Brinton McClellan Harvey; Henry Loomis Nelson; Norman Hapgood (১৯০৮)। Harper's Weekly । Harper's Magazine Company। পৃ: ৬।

2. "April Fools' Day" । Encyclopædia Britannica। সংগৃহীত ৪ এপ্রিল ২০১৩।

3. Brand, John (১৭২৫)। Brand's Popular Antiquities of Great Britain । Volume I (R&T, 1905 সংস্করণ)। London: Reeves and Turner। পৃ: 12।

4. Santino, Jack (১৯৭২)। All around the year: holidays and celebrations in American life ।
University of Illinois Press । পৃ: ৯৭।
আইএসবিএন 978-0-252-06516-3 ।

5. The Canterbury Tales , " The Nun's Priest's Tale " - "Chaucer in the Twenty-First Century ",
University of Maine at Machias , 21 September 2007

6. Carol Poster, Richard J. Utz, Disputatio: an international transdisciplinary journal of the late middle ages , ২য় ভলিয়ম, পৃষ্ঠা ১৬-১৭ (১৯৯৭)।

৭. ব্রিটানিকা বিশ্বকোষ
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৭
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×