somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালের কণ্ঠে ভূত এবং দায়িত্বহীনতার নমুনা

২৫ শে জুলাই, ২০১০ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিন বেশ কয়েকটি খবরের কাগজ পড়া আমার অভ্যাস ৷ সংবাদের প্রতি আকর্ষণই এর কারণ বলে মনে হয়৷ অভ্যাসটা বেশ পুরোনো৷ তবে এটা ঠিক, এখন তো সংবাদমাধ্যমে কাজ করার কারণেই বেশ কটি দৈনিক প্রতিদিন পড়তে হয় আমাকে ৷
বিখ্যাত ও অখ্যাত দুই ধরনের কাগজই আমি পড়ি ৷
তাতে করে সংবাদ পরিবেশনের ধরন ও গুরুত্বের পার্থক্যও চোখে পড়ে ৷ সেই দিক থেকে দেশের বিখ্যাত দুই দৈনিক প্রথম আলো ও কালের কণ্ঠ আমার প্রতিদিনের পাঠ্য ৷
সেদিন কালের কণ্ঠ আমাকে খুব বিস্মিত করল৷ ১৫ জুলাই ২০১০ সম্পাদকীয় পাতা পড়তে গিয়ে খুব অবাক হলাম৷ নিজের গায়ে দুটো চিমটিও কাটলাম আমি৷ এ কী করে সম্ভব! এ কী করে হয়! প্রথমেই চোখে পড়ল 'সময়ের প্রতিধ্বনি' কলামে মোস্তফা কামালের রাজনৈতিক লেখাটি৷ বেশ কিছুদূর পড়ার পর মনে হলো, এই লেখা তো গতকালই আমি পড়েছি৷ লেখার বিষয় বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সংস্কার প্রয়োজন৷ একই পাতায় অন্য একটি লেখায় চোখ রাখলাম৷ 'বিডিআর বিদ্রোহের অভিযোগপত্র'৷ এবার আরেকটি, 'যুদ্ধাপরাধ বিষয়ে বিব্রত পাকিস্তান' ড. এম এ হাসানের লেখা৷ এই সব কটি লেখাই মনে হচ্ছে, আমি গতকাল পড়েছি৷ ধেত্‍, পুরোনো কাগজ আবার পড়ছি কেন! নিজের ওপরেই আমার বিরক্তি৷ ১৫ জুলাইয়ের কাগজ খুজি৷ ফ্রন্ট পেইজ দেখি৷ তারিখ তো ঠিকই আছে তাহলে সমস্যা কোথায়! বুঝতে পারি না প্রথমে৷ পরে ১৪ জুলাইয়ের কালের কণ্ঠের সম্পাদকীয় পাতা বের করি৷ দুটো পাশাপাশি রাখি৷ সেকি কাণ্ড! আঁতকে উঠি রীতিমতো৷ বুঝি, দেরিতে বুঝি৷ ১৪ জুলাই যে সম্পাদকীয় পাতাটি ছাপা হয়েছে ১৫ জুলাইও হুবহু তা-ই ছাপা হয়েছে কালের কণ্ঠে৷ ১৪ আর ১৫ তারিখে কোনো পার্থক্য নেই! খুব হতাশ হই একটি বড় কাগজের এমন দায়িত্বহীনতা দেখে৷ এক বন্ধুকে ফোন দিই, মন খারাপ করে৷ জানাই অবিশ্বাস্য এই ঘটনার কথা৷ বন্ধু হাসে, বলে, তুমি যে নারীদের দুর্বল অবস্থান নিয়ে, সেক্সুয়াল মাইনরিটিদের নাজুক অবস্থা নিয়ে গবেষণা করো, চিত্‍কার করো, তার চেয়েও তো তোমার সংবাদপত্রগুলোর অবস্থা আরও খারাপ, ঝুঁকিপূর্ণ, ভালনারেবল৷ বন্ধুর রসিকতার ইঙ্গিতটি টের পাই, বুঝি৷

পরের দিনের ঘটনাটি আরও আহত হওয়ার মতো৷ ভয়াবহ৷ পুরো কালের কণ্ঠ খুব ভালোভাবে পড়ি, দেখি, উল্টাই৷ নাহ্! কোথাও নেই৷ ভেবেছিলাম, একটি সংশোধনী অন্তত দেবে কালের কণ্ঠ৷ কিন্তু তা দেওয়ার প্রয়োজনও হয়তো তাদের নেই৷

আমরা সাংবাদিকেরা, অন্যের সমালোচনা করতে, উপদেশ দিতে সবচেয়ে ভালোবাসি৷ একই সঙ্গে এটাকে নিজেদের দায়িত্ব বলে মনে করি৷ কিন্তু হায়! দায় এড়াই নিজেদের৷ সুশাসন, সংস্কার, যোগ্যতা_এসব পাঠ দিই সরকার ও রাজনৈতিক দলগুলোকে৷ সুশীল সমাজকে৷ কিন্তু আমাদের নিজেদের দায়িত্বহীনতা কে দেখবে? কে বলবে? এ ধরনের ভয়াবহ ঘটনা, চরম দায়িত্বে অবহেলা, পাঠকের প্রতি অশ্রদ্ধা এবং ব্যবস্থাপনার ত্রুটি থাকলেই কেবল সম্ভব৷ ভুল করে ভুল স্বীকার করার প্রয়োজনও মনে করেন না আমাদের মহান সাংবাদিকেরা৷ কেবল বড় পুঁজি আর বিনিয়োগ, পারে না ব্যবস্থাপনার ত্রুটি সারাতে৷ প্রয়োজন হয় আন্তরিকতা, দায়বোধ এবং নিজের কাজের প্রতি শ্রদ্ধা৷ সবচেয়ে কষ্ট হয় যখন এই পত্রিকায় সম্পাদক হিসেবে অসম্ভব প্রিয়, প্রাজ্ঞ, বিচৰণ একজন মানুষ_আবেদ খানের নামটি ছাপা হয়!

সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:১১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×