somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তথ্যবিপ্লব, যেমনি ঘোরাও

০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পায়ে একইসঙ্গে দৌড়বোধ ও অবসাদ, বহুকালের অনভ্যস্ততা, পিছিয়ে না-পড়ার তাড়ারা সব, টেনেছিঁড়ে নিয়ে ছোটে, বারণ মানে না, কিন্তু যাব কোথা, কী এক বিঘোর তামাশা চারিদিকে, ধন্ধ ছাড়ে না, এত যে কীভাবে খুলে যাচ্ছে দরোজা-জানালা, রাঘব বোয়াল তার গলার, ওদিকে তাকিয়ে আমরা দূরদেশ দেখতে পাচ্ছি কোথাও না গিয়েই, অর্থাত্ত আমরা পিড়েয় পেরুর খবর পাচ্ছি, সে দেশের সৈকতে কচ্ছপ ছানারা মরে পড়ে থাকে, বনের মুখাগ্নি হয় খাঁখাঁ প্রান্তরে, মন্ত্রীরা কেচা খায়, মন্ত্রীর বাপেরা কাশে, ছেলে ও মেয়েরা লাজে পাছা চুলকায়

তথ্যের বিপ্লবে সব উপুড় হয়ে পড়ে, উড়ছে-ফিরছে টাকার হিসেব না-খেতে পাওয়াদের মাথার উপর দিয়ে, দেশের কোটি কোটি মানুষ এবারই প্রথম 'হাজারকোটিটাকা' শব্দবন্ধটা উচ্চারণ করছে, কী সুখ আমাদের, এদিকে বোমা-গ্রেনেড-আগুনে পোড়া, পিটিয়ে-কুপিয়ে-গুলিতে মারারা সব জেগে ওঠবার জন্য তড়পাচ্ছে, কেউ পাত্তাই দিচ্ছে না, পালাই পালাই দৌড়বোধ নিয়ে যারা ঘামছে, ওরা জানে না যে সব দেশই প্রায় এক দেশ, এক উঠোন বারোটা ঘরের

আমরা মন্ত্রীর পাদের শব্দ পাচ্ছি, প্রধানমন্ত্রির হাঁপানির, মেয়রসাবদের ড্রেন থেকে জলের ছিটা এসে লাগে গায়ে, আমরা আল্লার মালদের গায়ের গন্ধে মরি, সিডিভরা প্যাঁদানির রসে টইটম্বুর জনমন, আমরা কলঙ্কিত রাজপুত্র, আমরা চুলে জেল মাখা শয়তান, আমরা বালিশ ভরি টাকায়, আমরা নমিনেশন বেচি, আমরা কেনাকাটা করি সব পার্সেন্টেজযোগে, আমরা খাম্বা লিমিটেড, দেশ ও জনগণের পাছায় দেবার জন্য খুঁটি বানাই, আমরা গ্যাটকোর ফাঁস, রাতের আঁধারে ট্রাক ট্রাক অস্ত্র খালাস করি

মানুষ গরমে ঘামে আবার খবর শুনেও, অর্থাত্ত বিদ্যুত থাকলেও ঘামে না থাকলেও, আমাদের মানুষ খেয়েও খুশি আবার না খেয়েও, আমরা খুশি আছি তথ্য খেয়ে খেয়ে, দিনভর লোডশেডিংয়ে আমাদের আনন্দ অশেষ, আমরা লাগাতার তর্ক চালিয়ে যাই টাকাখোরদের নিয়ে, শালাশালীদের গন্ধ ঘাঁটাই এখন আমাদের কাজ, কারণ লোডশেডিংয়ে কোনো কাজ থাকে না, আবহাওয়া একটু গরম বলে বিদ্যুত একদমই থাকে না, বিদ্যুত বেচারা গরম সইতে পারে না একদম, আমরা সইতে পারি, আমরা নাছোড় ছোটলোক

আমরা শুধু খাব আর হাগব এই আমাদের উত্তপাদন, আমাদের আর কিছু দরকার নেই, তথ্য পাচ্ছি ঢের ঢের, আর কী চাই আমাদের, কার স্বর্ণ কত ভরি, কয়শ' কোটি টাকা, জমি কত বিঘা, কার বাল কত লম্বা কার চুল, ওটাই আমাদের লাভ, আমরা বাজারে জিনিসের দাম বাড়াই আর বলি, আয় বেড়ে গেছে মানুষের, আমরা তথ্যে বিপ্লব, আমরা বাক স্বাধীনতা দেই কিন্তু সব কথা বলতে দেই না, আমরা শুধু বলি উত্তপাদন বেড়েছে

আমরা সবদিকে বাতি জ্বালিয়ে দেব কিছুদিক বাদে, আমরা সব অপরাধীর বিচার করব কিছু রেখে দিয়ে, আমরা সেনাপ্রধানকে বলতে দেব সবাইকে বসিয়ে রেখে, আমরা আইএমএফের ছানা, আমরা ওয়ার্ল্ডব্যাংকের পোনা, নকশামতো সবকিছু করে যাব, ওরা লাথি দিচ্ছে, আমরা বলের মতো গড়িয়ে যাচ্ছি মাঠে, আমরা ভীষণ অবিডিয়েন্ট, আমাদের নেই কোনো ফাঁকি, আমরা নিজেদের বাঁচাতে খুব চুপটি করে থাকি

সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৪
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

×