আসল কাজ রেখে সরকারের ভেরেণ্ডা ভাজা
৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল আমার অফিস বন্ধ ছিল। ভাবলাম ছুটির দিনটা বাসায় থেকে একটু পড়াশোনা করে কাটাই। শুরুও করেছিলাম। কিন্তু সকাল থেকে রাত ১২টা পর্যন্ত ৬ বার লোডশেডিং হয়েছে এবং প্রতিবারই সেটা এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত দীর্ঘায়িত ছিল। সুতরাং বুঝতেই পারছেন এমন তালি ফাটানো গরমের মধ্যে আমি তেমন কিছুই করতে পারি নি।
খোদ ধানমণ্ডিতে যদি দিনে সাত/আট ঘণ্টা বিদ্যুৎ না থাকে, তাহলে ঢাকার বাইরের অন্য এলাকাগুলোর অবস্থা কী ভয়ানক হতে পারে, ভাবতেও ভয় লাগে। আমার প্রশ্ন হলো তত্ত্বাবধায়ক সরকার বিদ্যুৎ উৎপাদনের মতো জরুরি একটা ব্যাপারে মন না দিয়ে এত ভেরেণ্ডা ভাজছে কাদের জন্য! আসল কাজ রেখে এরা কোথায় কোন মিডিয়ায় লালবাতি জ্বালিয়ে দেয়া যায়, কোন লেখক-শিল্পীর হাতের কলম-তুলি কেড়ে নেয়া যায়--- সেসব নিয়ে বেশি ব্যস্ত। জনগণ কবে কোথায় তাদের এ ম্যান্ডেট দিয়েছে?
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।...
...বাকিটুকু পড়ুন