আপনারে আপনি চিনি নে...
আরেকটা বছর ফুরাতে উদ্যত। আর মাত্র তিনদিন। দেখতে দেখতে চলে যাবে সময়টা। খুবই ঘটনাবহুল ছিল বছরটি পৃথিবীর জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, আমরা জানি। সেসব নিয়ে আমরা অনেক ভেবেছি, ভবিষ্যতেও ভাবিত হবার আছে। আমরা অবশ্যই সেসব ভাবব ও যার যার অবস্থান থেকে করণীয় নির্ধারণ করে তা করবও।
কিন্তু এসবের পাশাপাশি বছরের শেষ প্রান্তে প্রিয় ব্লগারদের একটা অনুরোধ করতে চাই। আমরা যেন পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী নিয়ে ভাবনার পাশাপাশি নিজেকে নিয়েও একটু ভাবি। অর্থাৎ আমরা যেন বিভিন্নভাবে আনন্দ-উল্লাসে মেতে থাকার পাশাপাশি আত্মসমালোচনার জন্যও কমপক্ষে একটা ঘণ্টা ব্যয় করি। খুবই নিবিষ্টচিত্তে।
আত্মসমালোচনার মুহূর্তে মোটাদাগে আমরা ভাবতে পারি :
১. সারাবছর ধরে যা যা করেছি (ভালো ও খারাপ)
২. যা করা খুব দরকার ছিল অথচ করি নি
৩. আগামী বছর কী কী করব এবং
৪. আগামী বছর কী কী করব না
আত্মসমালোচনার কোনো নেতিবাচকতা নেই। পৃথিবীর সকল ধর্ম ও দর্শনই আত্মসমালোচনাকে গুরুত্ব দিয়েছে। প্রত্যেক মানুষই পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্বের জীবনের একক। প্রত্যেকেই যদি তাঁর/তাঁদের কৃত ভুলটাকে ভুল হিসেবে চিনতে পারেন, তা সংশোধনে তৎপর হন, ভবিষ্যতে ওরকম ভুল আর না করবার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ হন, তাহলে আমাদের ব্যক্তি উন্নয়নের পাশাপাশি পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্বসহ সকল প্রতিষ্ঠানের জন্যই তা মঙ্গলকর হবে।
আমরা তো প্রত্যেকেই আমার নিজের এবং আমার পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্বের মঙ্গলই চাই বস্তুত, তাই না!
আসুন ২০০৮ এ পদার্পণের পূর্বে সবাই আত্মসমালোচনা করি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!
জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!
জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন
আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন
তুমি অমর দিশারী

তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;
তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন
অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন
জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।
কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।