ইউনাইটেড হাসপাতালে যাবেন না.....
২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইউনাইটেড হাসপাতালে বেড়াতে যাবেন, চিকিৎসার জন্য যাবেন না! ওদের পলিসি হচ্ছে জোর করে রোগীকে হাসপাতালে ভর্তি করা। আমার মা নিয়মিত চেক-আপে গেলে তাকে দু'দিনের জন্য ভর্তি করিয়ে নিলো। সেই দু'দিন শেষ পর্যন্ত পাঁচ দিনে গিয়ে দাঁড়াল। এর মধ্যে আমার মা সুস্থ হওয়ার পরিবর্তে আরো অসুস্থ হয়ে পড়লেন। হার্টে তেমন কোন সমস্যা না থাকা স্বত্ত্বেও তাকে এনজিওগ্রাম করার জন্য ডাক্তাররা ব্যস্ত হয়ে উঠলেন। অথচ কনসালটেন্ট ডাক্তার ইনজেকশন দেওয়ার কথা বললেও ২৪ ঘন্টা পার হলেও সে ইনজেকশন তারা দেয় নি। কারণ ইনকেজকশন দেয়ার কথা তারা বেমালুম ভুলে গিয়েছিলেন। আমার মা'র আশেপাশের বেডে যারা ছিলেন তারাও যতটুকু অসুস্থতা নিয়ে গিয়েছিলেন তারচেয়ে বেশী অসুস্থ হয়ে পড়েছেন।
ওখানে শুধু টেস্ট আর টেস্ট। পাঁচ দিন শেষে বিল ৩৫,০০০/= (পয়ত্রিশ হাজার) টাকা। অথচ রোগীর কোন উন্নতি হয়নি। আসলে এটা হাসপাতাল নয়, অসুখ নিয়ে ব্যবসা কেন্দ্র।
এরপরও কি আপনি ইউনাইটেড হাসপাতালে যাবেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুন