হুম!!!!!!!! অনেকে হয়তো ভাবছেন কি আর হবে,হয়তো কোন এক কেচাল হয়েছে তো ওটাই কাহিনী হয়ে গেছে......... ঠিকই বুজলেন। (আর এটা কোন সিরিয়াস লেখা নয়
গেলো মঙ্গলবার ভোর রাতে এক বন্ধুকে ফোন করে বললাম ফেবুতে আর সামুতে একটা একাউন্ট খুলে দে। প্রথমে রাজি হল না
একটু বলে রাখি আমার এই বন্ধু ব্লগ এ লিখে না কিন্তু ওর কাছে থেকে সামুর গল্প শুনতে শুনতে এখানে না এসে পারলাম না। আর যেকোন এক কারনে তার মন-মেজাজ ভালো ছিল না ওই দিন, তো এইজন্য বলা যে এ্কাউন্ট খুলে দে। যাতে তার মন তা একটু হলে অন্যদিকে থাকে। আইডি খোলার আগে নাম নিয়ে বিড়ম্বনা শুর; আসল নামে না নিক দিয়ে খুলবো? রাতের ৩ টায় খুব টানটান উত্তেজনা নিয়ে খুলে ফেলাম ফেবুতে "অচিন পাখি" । দুই জনেই আমরা মহা খুশি। আমার বন্ধু আমাকে বুঝাতে লাগল কোনটা কি ফাংশান। কোনটাতে কি কাজ হয়। এটা-সেটা। একি ভাবে সামুতে কি করে একাউন্ট খুলতে হবে সে আমাকে বলে দিল আমিও ওর কথা মতো একাউন্ট খুললাম। কিছুক্ষন ঘাঁটাঘাঁটি করে সামু থেকে বের হলাম।
সামুতে ঘোরাঘুরি করতে করতে ফেবুতেও কিছুক্ষন ঘুরলাম। ফাঁকে ফাঁকে সেই বন্ধুর স্টেটাস উপডেট করছিলাম। একটা কমেন্ট করলাম। তারপর ফেবু থেকেও সাইন আউট হলাম।
এই করে করে মনে হয় ভোরের আলো ফুঁটে গেল। আমিও ঘুমাতে গেলাম।
সারাদিনে কাজের ব্যস্ততায় ফেবুতে বা সামুতে বসা হয় নাই। সন্ধ্যায়ের পর একবার কি দুবার গেলাম একটু ফেবুতে ঘুরলাম। মঙ্গলবার এই ভাবেই গেল আমার। বু্ধবার -এ কাজের ফাঁকে ফাঁকে ফেবুতে বার-কয়েক উঁকি দিলাম। দিনটা গেল ভালই। হটাৎ করে রাতের দিকে আমার বন্ধু তড়ি-ঘড়ি করে ফোন করে বলল যে "দোস্ত তোর ফেবু একাউন্ট এর আইডি আর পাস দে। আমি খালি অবাক না, হতবাগ ও বটে। কিন্তু তেমন কোন প্রশ্ন করলাম না। আন্টির মানে সে তার মার নাম্বার থেকে যখন ফোন দিসে তারমানে জরুরি কিছু ছিল। আইডি- পাস দিয়ে ফোন রাখলাম। বসে বসে অনেক ভাবলাম কি হল হটাৎ !!!!!!
অপেক্ষা করতে করতে আমি কিছুটা ক্লান্ত ঠিক তখনি বন্ধু ফোন দিল। অনেক কিছু বলল। চুপ-চাপ সব শুনলাম। আওয়াজ শুনে বুজলাম। কেচাল খালি বাধে নাই খুব সিরিয়াস হয়ে গেসে।
তখন মনে হয় ফেবু একাউন্টের ১৮ ঘণ্টাও পুরায় নাই। তাতেই তান্ডব ঘটে গেছে। ওর কোন এক বন্ধু ভেবেছে এই "অচিন পাখি" তার একাউন্ট।
তারপর বন্ধুকে বুঝিয়ে-টুঝিয়ে কথা শেষ করে ফোন রাখলাম। আমি আমার ফেবু একাউন্টে ঢুকলাম নিজে। ইনবক্সে একটি মেসেজ দেখলাম- পরলাম। মেসেজটি আমার বন্ধুর- সেই বন্ধুটি দিয়েছিল।
তারপর আমার মনে হল ওই বন্ধুর- বন্ধুকে কিছু কথা বলা দরকার,শুরু করলাম লিখা ......... তারপর চেষ্টা করলাম আমার বন্ধুর হয়ে তার ওই বন্ধুর কাছে কিছু কথা পৌছে দেবার।
সর্বশেষে আমি আমার "অচিন পাখি" একাউন্টটি বন্ধ করে দেই। ২৪ ঘন্টা পুরো হতে না হতেই এত কাহিনী পরে না জানি আবার কি হয়.................। আমার ফেবু ব্যবহার
আর বুঝি করা হল না :!> :#> :#>
এই ভাবে শেষ হয়ে গেল একটি ফেবু একাউন্টের লাইফ টাইম
জানি না এই লিখা আর কেউ পরবে নাকি; কিন্তু আমার ওই বন্ধুটি ঠিকই পরবে এটা আমার থেকে ভাল করে তো আর কেউ জানে না।
-অচিন পাখি
১৮/১/২০১৩
ঢাকা
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



