somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কুড়িয়ে নিয়েছি, তোমার চরনে দিয়েছি। লহ লহ করুণকরে।

১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে ভাবি তুমি না থাকলে খুব কি একঘেয়ে মনে হত জীবনটা?আমার তো একঘেয়ে জীবন ভাবার কোনোই কারণ নেই।সকাল থেকে সন্ধ্যে রুটিন বাঁধা জীবন। এতটুকু অবসরেরও কখনও হেলে পড়িনা আমি। নিত্য নতুন কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করে রাখতে জানি।এ শুধু নিজেকে ব্যস্ত রাখার জন্যই ব্যাস্ত রাখা নয়। নিজেকে ব্যস্ত রাখাটা আমার নিজের কাছেই এক বিনোদন।

ছেলেবেলায় পুতুলের বাক্স নিয়েই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম।কখনও বা একি গল্পের বই ১০/ ১২ বার পড়তাম। কখনও একাকিত্ত বা এমনকিছু কাছে আসতে দেইনি। সব সময় সযতনে অনেক অনেক দূরে সরিয়ে রেখেছিলাম আমার না পাওয়ার বেদনা, একাকিত্ত বা যেকোনো অপ্রাপ্তিকেই। আমি ও আমার নিজের জন্য গড়ে তোলা জগৎ টি ছিলো আমার সংগী।আমার সর্বক্ষণের সাথী।

হঠাৎ শৈশব কৈশোর পেরিয়ে জীবনের এক ক্রান্তিকালে এক ঝলক খোলা হাওয়ায় ভেসে এলে তুমি।বদ্ধ কপাট ভেঙে একরাশ দমকা ঝোড়ো হাওয়া যেন। আমি ভেসে গেলাম সে হাওয়ায়। দূর থেকে দূরে। মেঘের রাজ্যে, স্বপ্নের দেশে, সাত সমুদ্র তেরো নদী পার হয়ে ভেসে চললাম আমি। অজানার পথে।

(মন মোর মেঘেরো সংগী,উড়ে চলে দিকদিগন্তের পানে)
গুন গুন করে গানটি গাই। কানে বাজে অবিরাম এই সূর। তুমি মেঘ আমি তার সংগী। অথবা আমিই মেঘ তুমি উতল হাওয়া। ভাসিয়ে নিয়ে চলেছ আমাকে দেশ থেকে দেশান্তরে।
শুধুই কি ভেসে চলা?ময়ূরপংখীর পাখায় ভর করে নিশ্চিৎ নিভর্রতায় উড়ে চলা।সবকিছুর পরেও নিজেকে মূল্যহীন মনে হত একসময়। তুমি জানিয়ে দিলে মুল্যহীনতার বৈপরীত্য।

(আমারে তুমি অশেষ করেছো এমনি লীলা তব)
তুমি আমাকে জানিয়ে দিলে জীবন কখনও ফুরিয়ে যায়না। এমনকি মৃত্যুর পরেও তা অবিনশ্বর।ভালোবাসাগুলি আমাদেরকে বাঁচিয়ে রাখে যুগে যুগে।

এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে,
আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি,
লহ লহ করুণ করে।

অনেক দিয়েছো আমাকে তুমি। তোমার দেও ভাষায় প্রকাশ করা সম্ভব না কখনও আমার পক্ষে।বিনিময়ে কিছু দেবারও নেই তোমাকে আমার হয়তো। শুধু আমার ভালোবাসার মুকুলগুলি তোমার চরণে দিয়ে গেলাম। আমার ভালোবাসার অর্ঘ্য।

(এ লেখাটি পড়ে অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগতে পারে কে এই তুমি?
কে এই তুমি তার উত্তর আমি দেবোনা।হতে পারে নাম না জানা কোনো এক তুমি, নতুবা আমার আত্মার আত্নীয় কোনো এক তুমি অথবা আমাদের সবার প্রিয় এই সামহয়্যার ইন ব্লগটিই)

প্রিয় গানটির লিন্ক নিচে দিলাম

Click This Link

এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে
আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি,
লহ লহ করুণ করে।

যখন যাবো চলে ওরা ফুটবে তোমার কোলে
তোমার মালা গাঁথার আঙুলগুলি মধুর বেদন ভরে
যেন আমায় স্মরণ করে।

বউ কথা কও তন্দ্রা হারা
বিফল ব্যাথায় ডাক দিয়ে হয় সারা
আজি বিভোর রাতে।

দুজনের কানাকানি কথা
দুজনের মিলনবিহ্বলতা।
জ্যোছনা ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে।
এই আভাসগুলি পড়বে মালায় গাঁথা কালকে দিনের তরে।
তোমার অলস দ্বিপ্রহরে।

গানটির কথাগুলো আমার অনেক অনেক প্রিয়। যেন আমারি কথা। তোমার চরণে নিবেদিত আমার এ অর্ঘ্য।ভালোবাসার ঝরে পড়া মুকুলগুলি, আমার অবর্তমানেও তোমার কোলে ফুল হয়ে ফুঁটে উঠুক। সে ফুলে মালা গাঁথবার কালে আমাকে স্মরণ করো তুমি।(দুজনের কানাকানি কথা,দুজনের মিলনবিহ্বলতা।জ্যোছনা ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে।
এই আভাসগুলি পড়বে মালায় গাঁথা কালকে দিনের তরে।তোমার অলস দ্বিপ্রহরে।।)এত গান এত সূর ভেসে যাবেনা কখনো, কোনোদিন।সামনের দিন গুলোতে হয়তো আমি রইবোনা, কিন্তু এই আভাসগুলো পড়ে রইবে, আমার স্মৃতি হয়ে।



সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১৩
৬৪টি মন্তব্য ৬৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×