এমনই সেই নারী- কবিতাটা লিখেছি সোনাবীজ অথবা ধুলোবালি ছাই ভাইয়ার জন্য আর ছবিতাটা এঁকেছি জাহিদ অনিকভাইয়ার জন্য...
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হয়তো আমি জানি কিবা
একদমই না জানি
আমার ভেতর বসত করে
অন্য আরেক আমি!
হঠাৎ হাওয়ায় এক নিমিষে
জলের দেশে যায় সে ভেসে
অতল জলের আহ্ববানে
দেয় সেখানে ডুব.....
তারার আলোয় পরীর দেশে
যায় উড়িয়ে আঁচল হেসে
স্বপ্নলোকের চাবি পাবার
ইচ্ছেটা তার খুব।
বর্ষা, শরৎ, হেমন্ত বা
বসন্তক্ষন ছেয়ে
অরুপ রতন হেমের ছায়ায়
বেড়ায় সে যে ধেয়ে।
যখন তুমি দুঃখ পেয়ে কাঁদো
বুকের ভিতর আগলে রাখো
দগদগে এক ক্ষত,
সেই মেয়েটি বৃষ্টি ঝরায়
দুখের উপর রং বুনে যায়
রংধনুদের মত।
সেই মেয়েটি গোপন গভীর
তোমার নদীর তীরে
যেখানটিতে রোজ বিকেলে
শ্রান্তি শেষে ফিরে....
বসো তুমি, খানিক জিরাও
কিংবা যখন অন্ধকারে ফেরো
দূর সাগরের বাতিঘরের
আলোর পথে ঘোরো।
আকাশ পথে অদৃশ্যেতে
প্রেম চন্দন রাখী-
উড়িয়ে তোমায় পথটি দেখায়
নীরব অচিন পাখি।
তোমার পাশেই হাঁটে সে তো
তোমার সাথেই চলে
তোমার অগোচরেই তোমার
সাথেই কথা বলে।
হাত বাড়িয়ে যায় না ধরা
মন বাড়িয়ে যায়,
তোমার ছায়াসঙ্গী সে যে
তোমারই অজানায়..............
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন