somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিবেদন লেখা ও ছবি তোলার টিপস

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কিভাবে ছবি ও লেখার মাধ্যমে প্রতিবেদন তৈরি করবেন


প্রশ্নের ধরন
১. কারা জড়িত?
২. কি ঘটছে?
৩. কোথায় ঘটছে?
৪. কখন ঘটছে
৫. কেন ঘটছে?
৬. কিভাবে ঘটছে?
এই ধরণের প্রশ্নগুলো আপনাকে সব ধরণের অবস্থাকে পর্যালোচনা করতে সাহায্য করবে।


ইন্টারভিউ তে অংশ গ্রহণকারী দের কি তথ্য নিতে হবে,
১. নাম এবং বয়স
২. বসবাসের স্থানের নাম
৩. তার বর্তমান কাজ
৪. পরিবারের অবস্থা
৫. অর্থনৈতিক অবস্থা
৬. খাবার পানি আনতে বা স্কুলে যেতে তার কতদূর যেতে হয়
৭. তার শখ ও পছন্দ, যেমন, খাবার, খেলা, প্রিয় শিল্পী ইত্যাদি
৮. তার ভবিষ্যত চিন্তা বা স্বপ্ন
৯. তার প্রিয় বন্ধুর নাম
১০. এমন তথ্য নেবার চেষ্টা করুন যা ঐ ব্যক্তির সাথে সাম্জস্যপূর্ণ

নিশ্চিত করুন যাতে ইন্টারভিউ এর তথ্য সম্পূর্ণ সঠিক হয় এবং ইন্টারভিউ এর সময় নোট নেবার চেষ্টা করুন ও সম্ভব হলে ছবিও তুলুন।


আপনার নিজের অনুভূতি
১. আপনার চারপাশে যা দেখছেন এবং আপনি কি অনভূত করছেন তা লিখে রাখুন।
২. আপনি কি শুনতে পাচ্ছেন?
৩. আপনি চারপাশে কেমন গন্ধ পাচ্ছেন?
৪. আপনি যার ইন্টারভিউ নিচ্ছেন সে কেমন বোধ করছে? সে কি হাসছে? কাঁদছে? সে কি গর্বিত? নাকি ভীত তা বোঝার চেস্টা করুন।
৫. ঘরের ভিতরে ও বাইরে ছবি তুলুন যা রিপোর্ট লেখাতে পরে সাহায্য করবে ।


একটি সুন্দর ছবি হাজার শব্দে লেখা গল্পের চাইতেও বেশি অর্থবহ হতে পারে।


ছবি তোলার সময় যা চিন্তা করবেন
১. আগেই চিন্তা করুন আপনি কোন ধরণের ছবি তুলতে চান।
২. প্রত্যেক গল্পের সাথে বিভিন্ন ছবির সেট থাকতে পারে যেগুলো ঐ গল্পের পরিবেশকে বর্ণনা করবে, ছবির সেটে দাঁড়ানো, ক্লোজআপ, দলীয় ছবি থাকতে পারে।
৩. ছবিটা কোথায় ব্যবহার করা হবে তা আগেই নির্ধারন করতে হবে। যেমন, ওয়েবসাইট, ফেসবুক কিংবা পত্রিকা।
৪. প্রত্যেক ছবির সাথে নোট রাখুন, যা তথ্য মনে রাখতে সাহায্য করবে।
৫. প্রত্যেক ছবি তোলার পর ছবি চেক করুন, আপনার চাহিদা অনুসারে হল কিনা দেখুন। না হলে আবার তুলুন।
৬. ছবি তোলার আগে যার ছবি তুলতে চান তার কাছ থেকে অনুমতি নিন। শিশুদের ছবি তোলার আগে তার অভিভাবকের অনুমতি নিন।


ক্যামেরা টিপস
১. ক্যামেরার রেজুলেশান সর্বোচ্চ সেট করুন।
২. ছবি তোলার আগেই আপনার ক্যামেরার সেটিংস্ চেক করুন।
৩. যদি সম্ভব হয় “র” ফরম্যাট এ ছবি তুলুন।
৪. অতিরিক্ত ব্যাটারি ও মেমরি কার্ড রাখুন।
৫. কম আলোতে মোবাইল ফোনে ছবি তোলা থেকে বিরত থাকুন।
৬. ছবি তোলার সাথে সাথে চেক করে দেখুন কেমন হোল।


একটু চিন্তা করুন
কি ছবিকে আকর্ষণীয় করতে পারে?
আপনি একটি ছবিতে কি দেখতে চান?
আপনি ছবির মাধ্যমে দর্শকদের কি বলতে চান?

সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

×