জল রঙ এ তোমার ছবি আঁকব বলে
কৃষ্ণ চূড়ার সব লাল জমিয়ে রেখেছি,
জল রঙ এ তোমার ছবি আঁকব বলে
মায়াবী বিকেলের গন্ধ শুঁকে নিয়েছি।
জল রঙ এ তোমার ছবি আঁকব বলে
জস্নার সব আলো ধরে রেখেছি,
জল রঙ এ তোমার ছবি আঁকব বলে
শীতের শিশির লুকিয়ে রেখিছি।
জল রঙ এ তোমার ছবি আঁকব বলে
আকাশের নীলিমায় তোমায় ভেবেছি,
জল রঙ এ তোমার ছবি আঁকব বলে
দীঘির জলে একাকী ভেসেছি।
জল রঙ এ তোমার ছবি আঁকব বলে
চোখের জল জমিয়ে রেখেছি,
জল রঙ এ তোমার ছবি আঁকব বলে
রাতের কিছু স্বপ্ন লুকিয়ে রেখেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


