somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জার্নি বাই ট্রেন !:#P ( লুতুপুতু ভাইবেন না যেন ;) ;) )

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হরতালে অফিস করা বেশ ঝামেলার। অফিসের গাড়ি আসেনা। একরকম দৌড়-ঝাপ করে অফিসে যেতে হয়। অফিসে আসাটা বাধ্যতামূলক নয়, কিন্তু এতো হরতাল হলে অফিস কি আর বুঝবে? আমার ছুটি থেকে কাটা যাবে নয়তো শনিবার অফিস করতে হবে।উফ! কিযে পেইন লাগে। :((:((

সব কলিগরা মিলে একসাথে হরতালের দিন ট্রেনে আসি অফিসে। বেশ মজা করতে করতে। আজকে আমি, তিউ আপু, সীন আপু ৩ জন এক বগিতে উঠেছিলাম।

যেহেতু লোকাল ট্রেন সেহেতু এই ট্রেনের কোন সিট নাম্বার নেই। যে যেখানে পারে বসে আর অন্যজনের জন্য জায়গা রাখে। তো আমি আর তিউ আপু আগে সিট পাওয়ার জন্য টিকিট না কেটে ট্রেনে উঠলাম। অবশ্য আমি তিউ আপু কে বলেছিলাম যে টিকিট কেটে নেই। আপু বলছিল ধুর! আগে সিটতো পাই পরে কাটা যাবে।

যাক, সিট খুজতে খুঁজতে একদম ইঞ্জিনের ২য় বগিতে পেয়ে গেলাম। দুইজন দুই সিটে বসলাম। তিউ আপু যেখানে বসল তার সামনের সিটে একটা ইয়াং ছেলে বসা ছিল। সে তিউ আপুর পাশের জায়গাটা তার পরিচিত মানুষের জন্য রাখল। এক পর্যায় যখন উনি দেখলেন আমরা দুজন একসাথে, তখন বললেন আপা আপনি এখানে বসেন। আমি গিয়ে তিউ আপুর সাথে বসলাম।

যথারীতি সীন আপু দেরি করছিলেন আসতে তাই দেখে তিউ আপু ফোন দিলেন সীন আপুকে। কথা বলা শেষে তিউ আপু আমাকে বলছিল
-সীন আপুর মোবাইলে টাকা নেই তাই ফোন দিতে পারছিলেন না।

এই কথা শুনে আমাদের সিটের সামনের সেই ছেলেটা বলে উঠল
- আরে অনন্ত জলীল আছে না? উনাকে ডাক দিত!
- আমরা দুজন একসাথে হেসে বললাম তাইতো। সীন আপু আসলে বলা যাবে।

আমরা টিকিট কাটিনি তাই আমাদের মনের ভেতর কেমন যেন করছিল। মনে হচ্ছিল চোর চোর একটা ভাব, কি জানি চুরি করে ফেলেছি। যাইহোক, এদিকে ট্রেন প্রাইভেট সেক্টরে চলে যাওয়ায় তিউ আপুকে বললাম টেনশন করোনা, ওই দেখ টিকিট দেয়ার জন্য কতগুলো ছেলে বসে আছে। ওরা প্রত্যেকটা বগিতে উঠবে এবং টিকিট দিবে যারা কাটেনি।

তিউ আপু বলছিল
-যাক বাঁচা গেল। এতো মানুষের সামনে টিকিট ছাড়া যেতে কি লজ্জাই না লাগত। আমিও সেই কথায় সায় দিলাম।

আমাদের সামনে বসা ছেলেটাকে তিউ আপু বলছিল ভাই আপনার পাশের সিট এ যিনি বসবেন তিনি কি আসবেন? কারন আমাদের এক বড় আপা আসবেন, সিট হবে কি?
-না আপা হবে না। আমার বসের জন্য সিট রাখছি। উনি আসতেছেন।

কি আর করা সীন আপু আসলে ৩জন এসাথেই বসব। ঐ ছেলের বস আসল, আমাদের সীন আপু আসল। উনার বস মাশাআল্লাহ দেখতে সুন্দর। বলে রাখা ভাল তিউ আপু খুব সুন্দর দেখতে স্মার্ট। সবাই ইয়াং , উনারাও ৩জন বসছে আমরাও তিনজন বসছি। আমরাও মজা করছিলাম উনারও মজা করছিল। ঐ ছেলেটা তার বসের সাথে কতক্ষন ইংলিশে টকিং করল। আমি আবার আড়ি পেতে রাখলাম যে আমাদের নিয়ে কিছু বলে কিনা? ইয়াং ছেলে বলে কথা। কারন আমরাওতো মাঝে মাঝে 'ট' ভাষায় হাবিজাবি বলি। ;) :P:P

এক পর্যায়ে তিউ আপু ঐ ভাইকে বলছিল
-ভাই টিকিট তো কাটা হয়নি, ঐ ছেলেরা কি ভেতরে টিকিট দিবে?

ঐ ছেলেটা অবাক করে দিয়ে জানালা দিয়ে মাথা বের করে টিকিট দেয় যারা সেই ছেলেদের ডাকতে লাগল

“ আয় ছেলেরা আয় ছেলেরা আয়
আপারা তো টিকিট কাটেনি
টিকিট দিয়ে যা”


এই অবস্থা দেখে আমরা হাসতে হাসতে শেষ। :D উনি বলছিল আপা আপনাদের আমি টিকিট ছাড়া যাইতেই দিমুনা। চিন্তা কইরেন না।

সে খুব জলি টাইপের ছেলে আমাদের বুঝার আর বাকি রইল না। মজার কথা হল উনারা নিজেরাও টিকিট কাটেনি। ট্রেনের ভেতর আমরা সবাই টিকিট কাটলাম।

আর তিউ আপুকে আমি বললাম ‘দেখছ কি ভাব লইছে ছেলেটা? হেতেরাও টিকিট কাটে নাই , আর আমরা শরমে মইরা যাইতেছিলাম।` X((

এদিকে ঐ ছেলের বস ঐ ছেলেকে বলছিল যে আরো সিট কেন রাখেনি? কারন উনার আরো দুজন বন্ধু দাড়িয়ে যাচ্ছিল। ঐ ছেলেটা বলল সিট তো রাখছিলাম কিন্তু আপারা আসায় দিয়ে দিছি। আর সেই বস লোকটা সেই ছেলেটা কে বকা দিতেছিল। উনারা আসলে বন্ধুর মত দেখলাম। মজা করছিল।

আমি উনাদের কথাটা শুনে তিউ আপুকে বলছিলাম –দেখছ কি পাজি ছেলেটা, আমাদের সিট দিছে দেইখা ঐ ছেলেটাকে বকা দিতেছিল। X(

এর আগের ঘটনা সীন আপু বলছিল যে গতকাল তো আসতে পারিনি, আমি অসুস্থ ছিলাম। উনার চোখ খুব লাল ছিল। তিউ আপু তা দেখে সীন আপুর চোখ ঝেড়ে দিলেন। ৩ বার ফু দিয়ে দিলেন। আবার সবাই না দেখে তাই চুপি চুপি ফু দিয়ে দিল। একটু পর দেখা গেল যে সীন আপুর চোখ একদম সাদা হয়ে গেছে এবং ভাল লাগছে তার।

আমি আর সীন আপু মিলে তিউ আপুকে বলছিলাম ‘এই ষ্টেশনে তোমারে একখান দোকান দিয়া দিমু। সাইনবোর্ড দিয়া বসাই দিমু ।’ ;):P:P
তিউ আপুতো রেগে শেষ, ও বলছিল মজা করে মানুষের উপকার করতে নেই। :|

সামনের ছেলেটা আমাদের অবাক করে দিয়ে বললেন
-আপা যদি কোনদিন চোখে প্রব্লেম হয় তবে আপনাকে যেমনে হোক খুইজা বাইর করমুই। :D:D
একসাথে আমি আর সীন আপু বলছিলাম যে, এইখানে আপারে একটা দোকান দিয়া দিমু। টেনশন লইয়েন না? ;)

তিউ আপুতো রাগতেছিল। খুব মজা লাগছিল আমাদের। :D

আমাদের গন্তব্যে আসার আগে তিউ আপু বলছিল
-কালওতো হরতাল, ট্রেনেইতো যেতে হবে। ট্রেনের কেউ পরিচিত থাকলে ভাল হত। এই ভাইকে বলব নাকি কাল আমাদের জন্য সিট রাখতে?
আমি বললাম দেইখো সাবধান । তুমি সিট রাখতে বলবা আর এই ছেলে জবাব দিবে- আপা দয়া কইরা একটু আগে আইসেন। ;) হিহিহি তখন কিন্তু পুরাই বোল্ড হইবা। খুব খেয়াল কইরা!

সীন আপু বলল আরে নাহ! এরকম একটা স্মার্ট মেয়েকে এমন উত্তর দেয়ার সাহস-ই হবেনা এই ছেলের। হিহিহি
আমিও বলিলাম যথার্থ বলিয়াছেন আপু। তিউ আপুকে যা লাগছে না আজকে। :D তিউ আপু বলল পাম দিতে হবেনা আর। X((
এক পর্যায়ে তিউ আপু ঐ ছেলেটাকে বলল ভাই আপনিতো কাল ও ট্রেনে যাবেন, না? ছেলেটা বলছিল- জ্বি আপা। কেন সিট রাখতে হবে?
আমরা অট্টহাসি দিলাম ৩জন একসাথে। =p~ =p~ কারন তার বলার ভঙ্গি এমন ছিল আর আমদের মনের কথা বুঝতে পারায় হেসে উঠলাম আমরা। সেই সাথে তার সাথে থাকা বন্ধুরাও হাসল।

নামার সময় ঘটল আরেক ঘটনা। ঐ জলি ছেলেটা আমাদের ৩জন কে আগে নামার জন্য জায়গা দিল আর সীন আপু আগে যেতে নিয়ে ছেলেটার পায়ে পারা দিল অমনি ছেলেটা বলে উঠল ‘উহ! কি জুতা পরছেন?’ /:) /:) আপা সাথে সাথে ছেলেটাকে সরি বলল আর বলল যে, দেখেন ভাই হিল জুতা না স্লিপার-ই পরছি। এই নিয়ে আবার আমরা অনেক্ষন হাসলাম। =p~ =p~

ট্রেন থেকে নেমে সেই ছেলেটাকে জিজ্ঞেস করলাম- ভাই আপনার নাম কি? উনি নাম বললেন। তিউ আপু তার নাম্বার নিলেন কারন তিনি আগামি কাল সিট রখাবেন আমাদের জন্য। এইখানে আমাদের ট্রেন জার্নির সমাপ্ত ঘটল। :)

সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩২
৩২টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×