![]()
১।
মুক্ত পাখি
হেটে হেটে অনেকটা দূরে এসে ক্লান্ত এক ললনা
গাছের ছায়ায় জিরিয়ে নেয়ার প্রয়াসে বসে গাছের নিচে,
পিপাসার্ত হৃদয় তৃষ্ণা মিটাতে চারপাশ জলের সন্ধানে তাকায়
কোথাও কিছু নেই, কেউ নেই
ধু ধু প্রান্তর শুধু
দৃষ্টি যতদূর যায় গিয়ে বার বার ফিরে আসে
দূর থেকে রাখালিয়ার বাঁশির আওয়াজ বাতাসে ভেসে আসছে।
একজোড়া সাদা পায়রা উড়ে এসে বসে গাছে,
ললনার ক্লান্ত চোখ দুটি আনন্দে নেচে উঠে
কত সুন্দর সাদা পায়রা, এ যেন শান্তির বার্তা বহন করে নিয়ে এসেছে ।
হটাৎ আকাশ কালো হয়ে মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ে,
দুহাত প্রসারিত করে নাচতে থাকে ললনা।
তার পিপাসা মিটে বৃষ্টির জলে
রাখালিয়ার বাঁশির আওয়াজ এখন খুব কাছ থেকে শোনা যাচ্ছে।
পেছনে ফিরে তাকানোর সময় শেষ
ললনাটির এখন সামনে এগিয়ে যাবার দিন
স্বপ্ন দেখার দিন, প্রান খুলে হাসার দিন।
সব ক্লান্তি সব হতাশা,
সব গ্লানি কে ছুটি দিয়ে
আজ মুক্ত পাখির মত ডানা মেলে উড়বে।
২।
বাসর সাজাই
চাইলেই তুমি আমার প্রানটাই নিতে পারো এখনি
চাইলেই নিতে পারো আমার সমস্ত চোখের জল
চাইলেই নিতে পারো তুমি আমায় তোমার করে
চাইলেই নিতে পারো আমায় তোমার সঙ্গী করে।
এসো কোন এক নির্জন বিকেলে নদীতে নৌকায় ভাসি দু’জনে
চোখে চোখ, হাতে হাত রেখে হারিয়ে যাই তোমাতে আমাতে
এসো আজ দু’জনে গোধূলির আলোয় রাঙ্গিয়ে নেই নিজেদের
এসো হে সখা! এসো হে তবে আজ আমার এই হৃদয় দুয়ারে
ঐ আকাশের নীল নীল মেঘ দিশেহারা করে দেয় আমায়
এসো আজ নীল মেঘের ভেলায় চড়ে ভেসে বেড়াই
খুব কাছে এসে গভীর আবেশে জড়াও আমায়
চল তবে নীল জোছনায় বাসর সাজাই শুধু তুমি আর আমি।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



