আমার পূর্বের ব্লগ মৃতমানুষরাশেদ. কোনভাবেই সেই ব্লগে প্রবেশ করতে না পারাই নতুন এই ব্লগ খুলে ফেললাম.............তাই পুরোন পোস্ট নতুন করে দিচ্ছি............
আকাশের মন ভালো নেই
মন ভালো নেই তার সৃষ্টিতে
মনের তুলিতে খুঁজে ফেরে শতরঙ
খুঁজে পায় সে ধূসর কালো রঙ।
মন তার ভরে উঠে জলে
ভেসে দিতে চায় সে সারা বিশ্বকে
মন তার বাঁধে না তো মানা
তবুও ধরে রাখতে চায় সে তার কান্নাকে।
বুঝতে পারে না সে
মানবে কি তার মনের কথা
মনকে করে জয়
ভাসিয়ে দিলো সে সারা সৃষ্টিকে
তার কান্নার সৃষ্টি দিয়ে।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




