তুমি মানে একটি দুপুর, সারা বেলা
তুমি মানে রোদটাকে খুব অবহেলা
তুমি মানে উঠতে বসতে আনন্দগান
তুমি মানে তুমুল বর্ষায় বৃষ্টিস্নান
তুমি মানে হাতের মধ্যে হাতের ছোঁয়া
তুমি মানে পাখির ডানায় আকাশ পাওয়া
তুমি মানে চন্দ্রমগ্ন জোৎস্না গাহন
তুমি মানে আর্ত শীতে উষ্ণ দহন
তুমি মানে নৈঋত প্রলয়, ঈশান হাওয়া
তুমি মানে তোমাকে শুধু তোমাকেই চাওয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



