ভালোবাসি
০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোন একদিন হুট করে আপনি তার কাছে জানতে চাইলেন সে আপনাকে কেন ভালোবাসে? সে সাথে সাথে টপ টপ করে কবিদের মত করে অনেক গুলো কারন বলে আপনার চোখ দিয়ে পানি নিয়ে আসতে পারে। তার উত্তর গুলো শুনে তাকে হয়তো আপনি জড়িয়ে ও ধরতে পারেন। আচ্ছা এইবার একটু অন্যভাবে চিন্তা করেন তো। এই মানুষ টা আপনার মধ্যে থাকা যেইসব কারন গুলোর জন্য আপনাকে ভালোবাসে, এইসব গুন গুলা যদি আপনার মধ্যে না থাকতো তাহলে কি সে আপনাকে ভালোবাসতো নাহ? যেই সব কারন গুলো দেখে সে আপনাকে ভালোবেসেছে এই সব কারন গুলো যদি হুট করে আপনার মধ্য থেকে চলে যায় তবে কি আপনার প্রতি তার ভালোবাসা ও হুট করে চলে যাবে? কি সাংঘাতিক ব্যাপার তাই নাহ? আচ্ছা সত্যি কি ভালোবাসতে হলে কোন কারনের দরকার হয়? সে দেখতে স্মার্ট, এক রকস্টার এর সাথে তার পরিচয় আছে। তার ঠোঁটের নিচের দিকে একটা তিল আছে, সে খুব সুন্দর করে কথা বলে তাই তাকে ভালো লাগে এইগুলা সব ফালতু কথা। যুক্তি বা কারন দেখিয়ে কখনো ভালোবাসা যায় না। একজন মানুষকে কয়েক সেকেন্ড দেখার পর সারাজীবন তার সাথে কাটিয়ে দেওয়ার কথা মাথায় চলে আসে কেন আসে তার কোন উত্তর নেই, তাকে কেন ভালোলাগে জানি না। তাকে ভালোলাগে বলেই ভালোলাগে এই জন্য তার ঠোঁটের নিচে তিল থাকার প্রয়োজন নেই। তুমি আমাকে কেন ভালোবাসো এই প্রশ্ন শুনে যেই মানুষটা কোন উত্তর খুজে না পেয়ে ভ্যাবাচেকা খেয়ে আপনার দিকে তাকিয়ে থাকবে বুঝবেন সেই মানুষ আপনাকে ভালোবেসেছে একদম আপনাকে। এই নিয়ে সুনীল এর একটা কথা আছে ' আমি তোমাকে ভালেবাসি তোমার কোন রুপের জন্য না কোন গুনের জন্য না, তোমাকে ভালো না বেসে থাকতে পারি না বলে ভালোবাসি'।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন