somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোটি বছরের পুরানো তারাদের ছবি এবং রণাঙ্গনের চিঠি

০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জেমস ওয়েব টেলিস্কোপে তোলা নক্ষত্ররাজির কোটি বছরের পুরানো ছবি নিয়ে সহস্র পোস্ট হয়েছে। সেখানে অযুত গবেষণা এবং নিযুত তর্ক বিতর্ক দেখেছি আমরা সামাজিক মাধ্যমগুলোতে। এটা বাসি, পুরানো হয়ে গেলেও দূর আকাশের তারাদের সাথে মানব সমাজের একটা অংশের অভাবনীয় তুলনা আপনাদের জন্য না লিখে থাকতে পারলাম না।

আকাশের তারাদের নিয়ে কথাটা পড়েছিলাম আজ থেকে ৭০ বছর পূর্বে লেখা এক রুশ উপন্যাসে। রুশ ঔপন্যাসিক বরিস পলেভয় তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাবলী নিয়ে রচিত স্টোরি অব এ রিয়েল ম্যান উপন্যাসে বিষয়টা ব্যাখ্যা করেছিলেন অনেকটা এভাবে,

‘যুদ্ধক্ষেত্র হতে প্রেরিত সৈনিকের চিঠি হচ্ছে দূর আকাশের তারাদের আলোর মতো। সৈনিকের চিঠি যুদ্ধের ডামাডোলে দিন, হপ্তা পেরিয়ে যখন প্রিয়জনের হাতে পৌঁছাবে তখন হয়তো সৈনিকটির গুলিবিদ্ধ লাশ কোন ট্রেঞ্চে পড়ে আছে। অথচ প্রিয়জন তখন ঠিকই নিশ্চিন্তে চিঠিতে তার ভালো থাকার কথা পড়ছে। সৈনিক বেচারা যুদ্ধক্ষেত্রে মৃত হলেও কয়েক শো মাইল দূরে তার প্রিয় বাড়িটিতে তখনো জীবিত।

দূর আকাশের তারাদের ব্যাপারটিও তেমন। সহস্র আলোকবর্ষ পেরিয়ে তারাদের দীপ্তি যখন আমাদের চোখে প্রবেশ করে, তারও বহু পূর্বেই হয়তো সেটি ধ্বংস হয়ে গেছে। যুদ্ধক্ষেত্রের সৈনিকের মতোই সে মৃত কিন্তু আমাদের কাছে সে এখনো উজ্জ্বল জ্যোতিষ্ক।‘


বরিস পলেভয় তার গ্রন্থটি রচনা করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক বৈমানিক অ্যালেক্সেই মারসিয়েভের জীবনে ঘটে যাওয়া অবিশ্বাস্য বাস্তব ঘটনা নিয়ে। বঙ্গদেশের জন্য বইটি ‘মানুষের মতো মানুষ’ নামে অনূদিত করা হয়েছে। পড়তে পড়তে প্রবাহতে ডুবে যাবার মতো বই। যারা পড়তে ইচ্ছুক নীচের ফেসবুক লিংকে গিয়ে ক্লিক করলেই ডাউনলোড হবে ৪৮ মেগাবাইটের রুশ মহাকাব্য।


১৯৫২ সালে হার্ড কভারে ছাপানো বইটির প্রচ্ছদ

মানুষের মতো মানুষ বাংলা ডাউনলোড লিংক
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৩
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেটে লাথি মারলে, স্লোগান তো উঠবেই !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:২৬


ভয়ের কিছু নেই। এখনো পরিস্থিতি খারাপ হয়নি । তবে সাধু সাবধান। দেশ জুড়ে স্লোগান দেওয়া শুরু হলে সবকিছু ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না।সরকার এখন ঢাকা সহ দেশের... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×