somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাদিসে নবীজী সা. কি আসলেই নারীকে গাধা ও কুকুরের সাথে তুলনা করেছেন?n

১৯ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্নbr /> আসসালামু আলাইকুম। আমি নিয়মিত কুরআন শরীফ ও বিভিন্ন হাদীস শরীফের বই (আরবি/বাংলা/ইংরেজি) নিয়মিত পড়ে থাকি। ‎কিছুদিন আগে কিছু হাদীস পড়ে আমি খুবই মনোকষ্টে আছি। দয়া করে উপযুক্ত ব্যাখ্যা দ্বারা আমার কষ্ট দূর করবেন।
আয়শা থেকে বর্নিত, আমাকে বলা হয়েছিল কি কি জিনিস নামাজকে নষ্ট করে। সেগুলো হলো –
কুকুর, গাধা ও নারী। —সহী বুখারী, বই-৯, হাদিস-৪৯৩
আমার প্রশ্ন হচ্ছে,এখানে নারীকে কেন উল্লেখ করা হলো? এটা কি অস্মমান জনক নয়?‎
জবাব:‎
بسم الله الرحمن الرحيم
এই হাদিসের ব্যাখ্যা বুঝার আগে আমরা দু’টি হাদিসের উপর নজর বুলিয়ে নেই। ‎
‏338 – حدثنا أحمد بن منيع حدثنا هشيم أخبرنا يونس [ بن عبيد ] ومنصور [ بن زدان ] عن حميد بن هلال عن عبد الله ‏بن لاصامت قال سمعت أبا ذر يقول : قال رسول الله صلى الله عليه و سلم إذا صلى الرجل وليس بين يديه كآخرة الرحل أو ‏كواسطة الرحل قطع صلاته الكلب الأسود والمرأة والحمار فقلت لأبي ذر ما بال الأسود من الأحمر من الأبيض ؟ فقال يا ابن ‏أخي ! سألتني كما سألت رسول الله صلى الله عليه و سلم ؟ فقال الكلب الأسود شيطان (سنن الترذى، ابواب الصلاة، باب ‏ما جاء : أنه لا يقطع الصلاة إلا الكلب والحمار والمرأة، رقم الحديث-338، 347،) ‏
অনুবাদ- আব্দুল্লাহ বিন সামেত বলেন-আমি আবু জর রা. কে বলতে শুনেছি যে, রাসূল সা. বলেছেন, ‎‎“যখন ব্যক্তি নামায পড়ে, আর তার সামনে হাওদার পিছনের লাকড়ির মত বা হাওদার মাঝের লাকড়ির ‎মত কোন কিছু না হয়, তখন কালো কুকুর, গাধা, বা মহিলা তার নামায ভেঙ্গে দেয়”। তখন আমি ‎বললাম-“কালো কুকুর কি দোষ করল সাদা বা লাল কুকুর ভিন্ন?” তিনি বলেন-“একথা আমি নবীজী সা. ‎কেও জিজ্ঞেস করেছিলাম। তখন তিনি বলেছেন যে, ‘কালো কুকুর হল শয়তান’” (তিরমিযী শরীফ, হাদিস ‎নং-৩৩৮, ৩৪৭)‎
‏492 – حدثنا عمر بن حفص قال حدثنا أبي قال حدثنا الأعمش قال حدثنا إبراهيم عن الأسود عن عائشة . قال الأعمش ‏وحدثني مسلم عن مسروق عن عائشة : ذكر عندها ما يقطع الصلاة الكلب والحمار والمرأة فقالت شبهتمونا بالحمر ‏والكلاب والله لقد رأيت النبي صلى الله عليه و سلم يصلي وإني على السرير بينه وبين القبلة مضطجعة فتبدو لي الحاجة فأكره ‏أن أجلس فأوذي النبي صلى الله عليه و سلم فأنسل من عند رجليه ‏
‏ [ ر 486 ] (صحيح البخارى-كتاب الصلاة، أبواب سترة المصلي، باب من قال لا يقطع الصلاة شيء، رقم الحيديث-‏‏493، 514)‏
অনুবাদ-হযরত মাসরুক আয়শা রা. থেকে বর্ণনা করেন যে, যখন তাকে এই হাদিস শুনানো হল যে, “গাধা ‎ও কুকুর এবং মহিলাদের কারণে নামায ভেঙ্গে যায়” তখন তিনি বললেন যে, “তোমরা আমরা নারী ‎জাতিকে গাধা ও কুকুরের সমতূল্য বানিয়ে দিলে? অথচ আমি নবীজী সা. এর সামনে কিবলার উপর ‎জানাযার মত শুয়ে থাকতাম। আর নবীজী নামায পড়তেন (তাহাজ্জুদ)। তখন আমার পা ছড়ানো দরকার ‎হলে আমার পা নবীজী সা. এর সিজদার স্থানে চলে যেত। (ঘর অন্ধকার থাকার দরুন) যখন তিনি সিজদার ‎জন্য বসতে চাইতেন, তখন আমার পায়ে খোঁচা দিতেন। তখন আমি পা গুটিয়ে নিতাম। (বুখারী শরীফ-‎হাদিস নং-৪৯২,৫১৪) ‎
ব্যাখ্যা
মজার ব্যাপার হচ্ছে যে, আপনি যেই প্রশ্নটি করেছেন তা হযরত আয়েশা রা. নবীজী সা. এর মৃত্যুর পরই ‎করে ফেলেছেন।
মৌলিকভাবে হাদিসে নারী জাতিকে খাটো করা হয়নি। গাধা ও কুকুরের সাথে তুলনাও করা হয়নি। বরং তাদের স্বাতন্ত্রতা এবং আকর্ষনীয়তার কথা ‎ব্যক্ত করা হয়েছে। উক্ত হাদিসে মূলনীতি শিখানো হয়েছে যে, কি কি বিষয় নামায ব্যাঘাত ঘটাতে পারে? ‎তিনটি বিষয় নামাযের ব্যাঘাত ঘটাতে পারে বলে হাদিসে উদ্ধৃত হয়েছে। এই তিনটি বিষয় ভিন্ন তিনটি ‎কারণে নামাযের ব্যাঘাত সৃষ্টি করে। তিনটির কোনটিই একটি আরেকটির মত নয়। সম্পূর্ণই আলাদা। ‎
যথাbr /> ১. কালো কুকুর। কালো কুকুর দেখতে ভয়ংকর। অর্থাৎ এটি দেখলে ভীতির সঞ্চার হয়। ভীত হয়ে গেলে ‎মানুষ অস্বাভাবিক আচরণ করে। এ কারণে একে নামায ভঙ্গের কারণ হয়। ‎
২. গাধা। গাধা হল ঘৃণার বস্তু। ঘৃণিত বস্তু দেখলেও মানুষের মাঝে মনযোগিতা হ্রাস পায়। তাই এটিই ‎নামায বিনষ্টের কারণ হয়। ‘‎
৩. নারী। নারী হল আকর্ষনীয়। তারপ্রতি মানুষের স্বভাবজাত আকর্ষন থাকে। নারীর কোমনীয়তা, স্বাতন্ত্র ‎সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে। আর আকৃষ্ট করে এমন চমকপ্রদ বস্তুও মানুষকে গাফেল করে দেয়। এ ‎কারণে নারীর সামনে আগমণকেও নামায ভঙ্গের কারণ হিসেবে উপস্থাপিত করা হয়েছে। ‎
এখানে লক্ষণীয় হল-কুকুরকে ভয়ের কারণে আর গাধাকে ঘৃণার কারণে আর নারীকে সৌন্দর্য ও ‎আকর্ষনীয়তার কারণে নামায ভঙ্গের কারণ বলা হয়েছে।
নারীকে আকর্ষনীয়, সৌন্দর্যমন্ডিত বলে উপস্থাপন করাটা কি নারীকে খাটো করা? অবশ্যই নয়। বরং এটা ‎তাকে সম্মান জানানো। আর তার অনুপম বৈশিষ্ট্য উল্লেখ করা। ‎
‎(বিষয়টি ভাল করে জানতে পড়ুন-তুহফাতুল আলমায়ী-১/১৬০-১৬)
(ধন্যবাদ লুৎফর রহমান ফরাজী)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×