রাস্তা ঘাটে বিড়াল দেখলে আমার আহ্লাদ গজায়
সেদিন দেখি জনৈক হ্যান্ডসাম বিড়াল আমার বাড়ির সামনে প্রাচীরে গা ঝিমাচ্ছে। এই ভঙ্গিতে সম্রাট বাবর নর্তকীদের নাচ দেখতেন। তাকে ঘিরে রমনীরা পাখা দিয়ে বাতাস করত। পাখাগুলো হত রমনীদের দেহের চে' বড়। সম্রাট বাবর আমার বাড়ির সামনে কি করছেন কে জানে!
বাবর ভাই কি করেন?
তিনি আমার দিকে না তাকিয়েই বিরক্তির সূরে বললেন- ম্যাঁও।
বাবর ভাই, মার্কেটে নতুন নর্তকী আসছে। সানি লিয়ন। পাঠায় দিব?
বাবর সাহেব উত্তর দিলেন না। হাত-পা চাটাচাটি শুরু করলেন।
মনে হচ্ছে তিনি নতুন নর্তকীকে চেনেন।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



