somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ওমেরা
আমার আল্লাহ আমাকে একজন নারী হিসাবে সৃষ্টি করেছেন আর আল্লাহর সিন্ধান্তে আমি সন্তুষ্ঠ আছি।

@ছবি ব্লগ (উইন্টার)@

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সুইডেন চার ঋতুর দেশ। ( ভোর, সামার, হোষ্ট, ভিনতার )। আমার মনে হয় সুইডিশ ঋতু গুলো বাংলা করলে ঠিক এভাবে বলতে হবে বসন্ত, গ্রীষ্ম,(হেমন্ত+শরৎ)ও শীত। যাইহোক চারটি ঋতুতেই চারটি ভিন্ন ভিন্ন রূপে অপরূপা সাজে দেখা যায় সুইডেনের প্রকৃতিকে । কোন ঋতুর চেয়ে কোনটা বেশী সুন্দর আমার পক্ষে বলা মুশকিল, যদিও আমার কাছে গ্রীষ্ম ও শীত এই দুইটা খুব বেশী ভালো লাগে অন্যদুটোও খারাপ লাগে না ।

মার্চ, এপ্রিল ও মে বসন্ত কাল, জুন,জুলাই ও আগষ্ট গ্রীষ্মকাল, সেপ্টেম্বর , অক্টোবর ও নভেম্বর হেমন্তকাল, এবং ডিসেম্বর , জানুয়ারী ও ফেব্রয়ারী শীতকাল। যদিও গ্রীষ্মকাল ছাড়া অন্য শীতই থাকে তবে গরম দেশ থেকে আসলে প্রখম এক,দুই বছর গ্রীষ্মকালও তারকাছে শীতই মনে হবে ।
মার্চ থেকে সুইডেনের মরা প্রকৃতি জেগে উঠতে শুরু করে , মরাগাছগুলো নতুন ,নতুন ডাল,পাতা নিয়ে নব জীবন শুরু করে মের শেষে রং বেরঙের মনোহারী ফুল আর নয়ন জুরানো সবুজে ভরে যায় সুইডেনের প্রকৃতি যা সহজেই যে কাউকে মুগ্ধ করবে।

যাক গা, ঋতু নিয়ে এত কথা এখন বলব না পরে কোন সময় বলব।এটা মুলত উইন্টার ছবিব্লগ। তবে আমার আগের ছবি ব্লগ থেকে দুইটা গাছের, চার ঋতুর চারটা ছবি থাকছে প্রথমে আপনাদের সুইডেনের প্রকৃতি সম্পর্কে ধারনা নেওয়ার জন্য।






উপরের ছবি দুটো মে থেকে আগষ্টের মাঝামাঝি পর্যন্ত সময়ের দৃশ্য।



এটা আগষ্টের শেষ থেকে সেপ্টেম্বর সময়ের দৃশ্য ।



এটা নভেম্বর ডিসেম্বর সময়ের ।



আর এটা তো বুঝতেই পারছেন ! তবে এটা কখনো ডিসেম্বর থেকে শুরু হয়ে মার্চ পর্যন্ত চলে।

গত সপ্তাহে আমাদের এখানে প্রচুর স্নো হয়েছে ,যদিও সুইডেনে স্নোর কারনে কখনো যাতায়াতে খুব বেশী সমস্যা হয় না, এটা এখানকার প্রতিবছরের দুর্যোগ প্রতিরোধ করার ক্ষমতা না থাকলেও খুব দ্রত সময়ের মধ্যেই অনন্ত গাড়ী চলাচলের রাস্তা গুলো পরিস্কার করে ফেলে ঠিক এরকম ।


এটা আমাদের বাসার সামনের হাঁটার রাস্তা ।


এটা একটা গাড়ি চলার রাস্তা।


মাকে জবে যেতে হবে তাই বাচ্চাকেউ ডে- কেয়ারে দিতে হবে কিন্ত এই স্নোতে বাচ্চার ট্রলি ঠেলে নেয়া কি কষ্ট সেই ভাল বুঝে আমার চেয়ে যার ছোট বাচ্চা আছে ( স্নোতে ট্রলির চাকা আটকে যায়) তাতে কি! এর জন্য আছে বিকল্প ব্যবস্থা ।



এটার নাম ফুলকা এটা দিয়ে সাধারনত স্নোর সময় বাচ্চারা উপর থেকে নীচে পিছলে পরে ,মায়ের ও উপকার হচ্ছে মন্দ না।

এখানে মা তার বাচ্চাদের নিয়ে হালকাই খেলছে ফুলকা দিয়ে।

ভোর বেলায় জানালা দিয়ে তাকিয়ে এমন দৃশ্য দেখে কারো মন ভালো না হয়ে পারেই না ।









কিন্ত গাড়ীর দিকে তাকালে যে মন খারাপ হয়েই যায়।



আসুন বাসার সামনের খোলা বারান্দায় বসে একমগ কফি খান। ওহ্ সরি এক প্লেট স্নো খান ।



বাহিরে ফুল পাতা কিছু নেই তাতে অসুবিধা নেই আমার ঘরের ফুল দিয়েই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা।




সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০২১ দুপুর ১:১৩
৪৩টি মন্তব্য ৪৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×